জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে বিএনপির ৪৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ আব্দুল্লাহ আল মামুন।।

আমরা ভালোবাসার রাজনীতি চাই, হানাহানির রাজনীতি চাই না। বিএনপি এমন বাংলাদেশ চায়, যেখানে সবাই শান্তিতে বসবাস করবে। কোন বৈষম্য থাকবে না, দলাদলি, হানাহানি থাকবে না, ক্ষমতার অপব্যবহার কেউ করতে পারবে না। দেশের খেটে খাওয়া মানুষের আস্থা অর্জন করে আগামী নির্বাচনে বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে  বিপুল ভোটে জয়লাভ করে সরকার গঠন করবে। নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক জিয়ার সুস্থ্যতা কামনা করে উপজেলা বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোস্তাফিজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। বুধবার ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় নিয়ামতপুর কেন্দ্রীয় ঈদগাহ  মাঠে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে ও  নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জিএম কাউসারুল ইসলাম রতনের উপস্থাপনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, নাজমুল হোসেন, আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, সিনিয়র যুগ্ন সম্পাদক সফিউল্লাহ সোনার, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহিন আলম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, সহ-কোষাধ্যক্ষ গোলাম মোর্শেদ,সহ-শ্রম বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য সামাদ সোনারসহ ৮টি ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার তো শেষ সময়, তাই এবার ধানের শীষে ভোট দিয়ে আমাকে সুযোগ

1

কালিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপ

2

প্রিপেইড মিটার লাগাতে জনতার রোষানলে পালালো নেসকো'র কর্মচারী

3

আদমদীঘিতে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক উন্মুক্ত আ

4

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

5

রাজাপুরে জামায়াতের কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

6

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের মাঝে শিক্ষাসহায়ক উপকরণ ও

7

সুন্দরবন রক্ষায় যুবদের লড়াই

8

যশােরের যশ খেজুরের রস-এর ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে

9

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

10

১৭ বছর পর অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন হচ্ছে: মাদারীপুরে আইন

11

এবার সাধারণ মানুষ দাড়িপাল্লার পক্ষে নেমেছে অধ্যক্ষ হেলালী

12

ভাঙ্গুড়ার আব্দুল জব্বার হলেন পাবনা জেলা প্রাইভেট হাসপাতাল

13

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

14

লেখাপড়ার মানোন্নয়ন করতে অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময়

15

ফুলবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বর্ণাঢ্য র

16

মানিকগঞ্জে তিন বছর আগে চুরি হওয়া মাইক্রোবাস উদ্ধার করল পিবিআ

17

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. ফজল শেখ

18

আদেশ প্রত্যাহার: ঋণ খেলাপি নন চট্টগ্রাম–২ আসনের বিএনপির প্রা

19

শার্শায় সন্ত্রাসী ডাবলুর তাণ্ডব, চাঁদা না পেয়ে তুলে ফেললো সড়

20