জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

নতুন নেতৃত্ব পেল দুর্গাপুর সিপিবি — সভাপতি আলকাছ উদ্দিন, সম্পাদক মোরশেদ আলম

নূর আলম।।

নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি - সিপিবির দুই দিনব্যাপী ২২তম উপজেলা সম্মেলন সম্পন্ন হয়েছে।
কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে রবিবার (১০ আগস্ট) রাতে সংগঠনটির ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন। কমিটিতে আরো দুই সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে।
উপজেলা সিপিবির নব-নির্বাচিত কমিটিতে সভাপতি আলকাছ উদ্দিন মীর,সাধারণ সম্পাদক মোরশেদ আলম ও সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। কমিটির সদস্যবৃন্দ হলেন, শামছুল আলম খান, আব্দুর রাজ্জাক, তাসলিমা বেগম, হেনা বেগম, আব্দুল হান্নান, পার্বতী রিছিল, অবনী কান্ত হাজং, সাদিয়া সুলতানা পান্না, আঃ বারেক এবং নুর আলম খান।
এই সম্মেলনের উদ্বোধনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ শাহ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড ডা. দিবালোক সিংহ। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন জেলা সিপিবি সভাপতি কমরেড নলিনী কান্ত সরকার।
নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকেই শোষিত-বঞ্চিত মেহনতী মানুষের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে আসছে। দুর্গাপুরের এই সম্মেলনও ছিল সেই সংগ্রামী ঐতিহ্যেরই ধারাবাহিকতা। বর্তমান সময়ে সাম্রাজ্যবাদী আগ্রাসন, পুঁজিবাদী শোষণ, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তা এই সম্মেলনে জোরালোভাবে উচ্চারিত হয়েছে। সিপিবির নেতৃত্ব বিশ্বাস করে রাজনৈতিক সংগঠনকে শুধু নির্বাচনী প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মাঠে-রাজপথে শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ সকল শোষিত শ্রেণির ঐক্য গড়ে তুলতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায়গঞ্জের ক্ষিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শি

1

নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে: সালাহউদ

2

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

3

বিএনপি দল কারায় মসজিদের মুয়াজ্জিনকে অব্যাহতির অভিযোগ

4

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ভাঙ্গুড়ায় মশাল মিছিল

5

নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে

6

বিরলে উপজেলা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কা

7

‎বেগম জিয়া রাজনীতিতে কখনো প্রতিহিংসার চর্চা করেননি -- ড. জিয়

8

কুড়িগ্রাম ৪ আসনের ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে

9

ভোটে ইসলামের পক্ষের বাক্স এখন একটাই ===পীর সাহেব চরমোনাই

10

ধোবাউড়ায় হত্যাকাণ্ডে বিএনপি প্রার্থীর সম্পৃক্ততার অভিযোগ মি

11

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

12

বাগান বাজারের সামিউলের গবেষণাপত্র স্থান পেল আন্তর্জাতিক সম্ম

13

চান্দিনায় ইউনিক স্কলারশিপ বৃত্তি পরীক্ষা, মোট ২২০০ জন শিক্ষা

14

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

15

নড়াইলে বালতির পানিতে ডুবে শিশুর ও নারকেল গাছ থেকে পড়ে কিশোরে

16

নওগাঁর বদলগাছিতে শিক্ষা সুরক্ষায় সমন্বিত উদ্যোগ

17

রংপুরে আইজিপি'র আগমনে অফিসার ও ফোর্সদের মতবিনিময় সভা অনুষ্ঠি

18

বারহাট্টায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ পালিত

19

কিশোরগঞ্জ-১ আসনে ধানের শীষ পেলেন মাজহারুল ইসলাম ও বিদ্রোহী প

20