জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা

"হৃদয় নীড়ে অমর তুমি"
               -মুহাম্মদ মূসা


হে চির বিদ্রোহী, মাটির সন্তান,
বাংলার প্রাণের ধন,
তোমার মৃত্যুর দিনে আজ
শত প্রণামে করি স্মরণ।
তব সুর আজও বাঝে বুকে
তব বাণীতে জ্বলে আলো ,
অগ্নিশিখার মতো জাগাও
অন্ধকারে সাহস ঢালো।
তুমি গিয়েও রয়ে গেলে
আমাদের প্রতিটি প্রাণে,
"চল চল চল" সেই ধ্বনি আজও বেজে ওঠে 
বাংলার প্রতিটি অভ্যুত্থানে। 
মজলুমের কান্না উঠলেই
তুমি জেগে ওঠো নতুন রূপে,
আঁধার ভাঙার মশাল হাতে
আবর্তিত হও শক্ত হৃদয়ের কূপে।
কখনো ঈদের চাঁদের হাসি,
কখনো শ্যামার ভক্তিগান,
কখনো বা প্রলয়ের নৃত্যে—
করো, বিদ্রোহী আহ্বান।
ভালোবাসায় ভরিয়ে দিলে,
চেতনার আগুন জ্বালে,
তুমি "দুর্গম গিরি" হাতে নিয়ে
আমাদের সাহস দিলে ঢেলে।
ঝড়ে যখন ভেঙে গেছে ঘর,
আকাশ ছিঁড়ে ঝরেছে অশ্রু,
তুমি হয়েছো বিদ্রোহী কণ্ঠের গান,
ভয়হীন শির কন্ঠে ,  গেয়েছো সত্যের জয়গান।  
তুমি শুধু কবি নও,
তুমি শিক্ষক, তুমি মহামানব,
মৃত্যুবার্ষিকীতে জানাই আজ
অশ্রুসিক্ত হৃদয়ে প্রণাম অবিরাম। 
তব অগ্নিবীণা বাজে নিরন্তর,
বাজবেই যুগে যুগান্তর,
তব বিদ্রোহের মশাল জ্বলে
এই বাংলার অন্তরে।
চিরদিন বেঁচে থেকো তুমি
আমাদের প্রাণের অনুরণে,
"চির উন্নত মম শির" শপথে
নজরুল, তোমায় সালাম জানাই আবারও বীর দর্পনে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সাথে যশোর ৫ আসনের ধানের শীষের প্রার্থী রশিদ আহ

1

সেবা নিন ঘরের ছেলেকে ভোট দিন নির্বাচনী প্রচারণায়

2

চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার

3

সাপাহারে খালেদা জিয়ার সুস্থতা চেয়ে বিএনপির দোয়া মাহফিল

4

কবরে বস্তাবন্দি ব্যাগে মিলল একনলা বন্দুক-পাইপগান

5

চৌহালীতে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

6

অবশেষে আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো পাবনার নগরবাড়ী আধুনিক

7

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে সেলিম রে

8

পদুয়া ইউনিয়নে মাটি কাটা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ভারী

9

সাপাহারে নবাগত ইউএনও’র সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সৌজন্য সাক

10

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

11

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

12

দিনাজপুরে ব্যাটারি চালিত তিন চাকার যানবাহন নিয়ন্ত্রণে করণীয়

13

বসুন্দিয়ায় নারী মাদক ব্যবসায়ী আটক

14

‎ঈশ্বরগঞ্জে বিএনপির মনোনয়ন জমা দিলেন প্রকৌশলী লুৎফুল্লাহেল ম

15

শিকারপুর ইউনিয়নে ভরট্ট-নওগাঁ বিল সংযোগ সড়ক ভাঙনের ঝুঁকিতে

16

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

17

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

18

লোহাগাড়া বটতলী স্টেশনে অবৈধ পার্কিং: ঈগল সার্ভিসের ৩ বাসকে জ

19

নৃত্যে বিভাগীয় চ্যাম্পিয়ন হলেন নোয়াখালী সরকারি কলেজের শিক

20