জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফুলবাড়ীতে দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াত

মোঃ মশিউর রহমান 
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে।
(১ ডিসেম্বর রোজ সোমবার  ২০২৫) বাদ আসর দোয়া ও বাদ মাগরিব কোরআন তেলাওয়াতের এ আয়োজন করেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু।
দোয়া অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ফুলবাড়ী উপজেলার দাদপুর তছিম উদ্দিন–অফিরন নেছা হাফিজিয়া মাদ্রাসা (এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং) প্রাঙ্গণে। পরে বাদ মাগরিব কানাহার বাবুল নদওয়াতুল উলামা সিদ্দিকিয়া কওমি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত, দোয়া ও দরুদ পাঠ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ ছাড়াও উপস্থিত ছিলেন—ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, পার্বতীপুর উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাবেক তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক, পার্বতীপুর উপজেলা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

1

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

2

পাগলা মসজিদের ৩৫ বস্তায় মিলল ১১ কোটি ৭৮ লাখ টাকা

3

সাটুরিয়ায় ১০ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

4

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

5

হবিগঞ্জে পইলের মেলায় এক বাঘাইর মাছের দাম হাকা হয়েছে আড়াই লক

6

কলেজ প্রভাষককে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন

7

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

8

২৮ শে অক্টোবর সেই রক্তাক্ত বিভীষিকাময় দিন - সেলিম রেজা

9

বাঘাইছড়িতে ইয়াবাসহ আটক ৪

10

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দ

11

নির্বাচন সুষ্ঠু করতে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে:

12

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

13

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড়ে নারীর মরদেহ

14

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রতীক বরাদ্দ শুরু

15

শিক্ষাবোর্ডের পরিদর্শনে মোস্তফা বেগম গার্লস স্কুলের শিক্ষার

16

মুক্তিযোদ্ধাদের স্মরণে স্থাপনা আজ বেহাল দশা

17

বেলকুচিতে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী প্রাণীমেলার শ

18

ঝালকাঠির বিনয়কাঠিতে রাস্তার নির্মাণের মালামাল ফেলায় দুটি মাম

19

দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদয

20