মোঃ মঞ্জু (মাল)
(২৯শে ডিসেম্ভার ২০২৫)ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন বিএনপি ও টবগী ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের “সুপার ফাইভ” নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের সহধর্মিণী এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক।
টবগী ইউনিয়ন মহিলা দলের সভাপতি রোকসানা পারভীন স্বপ্নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর পিন্টু।
এছাড়াও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেচার উদ্দিন বাহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোরাহাব হোসেন ও আব্দুর রাজ্জাক, টবগী ইউনিয়ন যুবদলের সভাপতি মনজু বয়াতি, সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ফরাজী সহ-সভাপতি পারভেজ হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মাসুম সেজোয়াল
এ সময় আরও উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশিকুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মো. মঞ্জু (মাল), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেদোয়ান মীরসহ শ্রমিক দল, কৃষক দল, তরুণ দল, মৎস্যজীবী দল, ওলামা দল এবং ইউনিয়নের আওতাধীন ৯টি ওয়ার্ডের মহিলা দলের সুপার ফাইভ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “একটি দল যারা একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ছিল, আজ তারা ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। জনগণকে এসব অপশক্তি থেকে দূরে থাকতে হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য দেওয়া হবে বিশেষ কৃষি কার্ড এবং সার্বিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিশ্চিত করা হবে।”
সভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উপস্থিত নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।