জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 3-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চান্দিনায় পরিবার পরিকল্পনা কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

 নূর মোহাম্মদ শ্রাবণ
 পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কুমিল্লার চান্দিনায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকাল থেকে চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় পদোন্নতি, বেতন কাঠামোসহ নানা প্রশাসনিক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এ অবস্থায় দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নই তাদের প্রধান দাবি।
আন্দোলনকারীরা বলেন, মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য সেবা প্রদানে আমরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। কিন্তু যথাযথ নিয়োগবিধি বাস্তবায়ন না হওয়ায় আমরা 
বঞ্চিত হচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এসময় উপস্থিত ছিলেন—মোঃ শাহ জালাল, পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), 
সাংগঠনিক সম্পাদক, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি, কুমিল্লা জেলা শাখা শারমিন আক্তার, পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV) ঝর্ণা আক্তার, পরিবার কল্যাণ সহকারী (FWA)। 
আয়োজকেরা জানান, তাদের ন্যায্য দাবি পূরণ না হলে পরবর্তী ধাপে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

1

কাজ না করেই বিল দাবী করেছেন যুবলীগ নেতা রাজু

2

বিক্ষোভে ‘হাজারো হত্যার’ পেছনে যুক্তরাষ্ট্র জড়িত : খামেনি

3

শেখ হাসিনা ও কামালের সব সম্পত্তি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার

4

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল

5

নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

6

সম্ভাব্য প্রার্থীর তালিকায় বাদ পড়লেন তৃণমূল থেকে উঠে আসা আলো

7

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক সফিক ইসলাম আহত

8

সমুদ্রতলের কেবল ক্ষতির অভিযোগে রাশিয়া থেকে আসা জাহাজ জব্দ ফি

9

জাল সার্টিফিকেট ও ভুয়া নিয়োগে শিক্ষকের চাকুরী করার অভিযোগ

10

পটুয়াখালী-১১৪ এর চার আসনে জামায়াত ইসলামী ও শাসনতন্ত্র আন্দোল

11

বিরল ঢেড়া পাটিয়ায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মোচিত

12

তালতলীতে নৌবাহিনীর অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

13

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

14

বর্ষাকালে

15

রাজবাড়ীতে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ আরিফ বাহিনীর দুই সদস্য

16

শেরপুর থেকে ঝিনাইগাতী গামী লোকাল বাস দুর্ঘটনার স্বীকার

17

সাত বিষয়ে ফেল, প্রধান শিক্ষকের কক্ষে তালা দিলো বিএনপি নেতার

18

ভাঙ্গুড়ায় চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে আটক সহোদর

19

বরিশালের চরকাউয়া নয়ানীতে নারী নিখোঁজ, থানায় জিডি

20