জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা-১১ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মনোনয়ন জমা

অভি খান 

আজ ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে নিজ হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন এই আসনের এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য, জাতীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় মনোনয়ন ফরম গ্রহণ করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ নুরুল আমিন।
মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর সাহাব উদ্দিন, বর্তমান উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা নায়েবে আমীর জয়নাল পাটোয়ারী, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, পৌরসভা সেক্রেটারি ওপেল সহ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্তরের হাজারো নেতা-কর্মী।
এ সময় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উপজেলা চত্বর উৎসবমুখর হয়ে ওঠে। মনোনয়ন জমা শেষে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং কুমিল্লা-১১ আসনের জনগণ তার প্রতি আগের মতোই আস্থা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

NGOF - UNDP -GCAপ্রকল্পের উদ্দ্যোগে আনুলিয়া ইউনিয়নে নিরাপদ প

1

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

2

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

3

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

4

চান্দিনা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের ৩১ দফা লিফলেট বিতর

5

কোম্পানীগঞ্জের নভাগী অবৈধ বালু পাথর বাহী ট্র্যাক্টরের তাণ্ডব

6

রাজশাহী শহরে প্রশাসন ম্যানেজ করেই চলছে পুকুর ভরাট

7

নাসিরনগরে বাড়ছে শীতের প্রকোপ, ফুটপাতে শীতবস্ত্র বিক্রির ধূম

8

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘন্টা পর নিজদেশে জননেতা তারেক রহমান

9

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ী সাথে নূরুল ইসলাম বুলবুলের মতিবিনিম

10

হাসিনা থাকলে দেশে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত// মির্

11

বাবার পদাঙ্ক অনুসরণ করে চলছে ব্যারিস্টার রুমিন ফারহানা

12

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

13

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

14

সেনবাগের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

15

মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত

16

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

17

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

18

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থ

19

নিহত শিশু আলিফার পরিবারের খোঁজ নিলেন গণসংহতি নেতা তরিকুল সুজ

20