
মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সন্ত্রাস বিরোধী আইনে মোঃ হুমায়ুন কবির নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার অরুয়াইল বাজারে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন সরাইল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর ও অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ টিপু সুলতান। গ্রেফতারের পর তাকে রাতেই থানা হেফাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হুমায়ুন কবির (৩৬) পিতা - বরকত আলী, মাতা মাজেদা বেগম পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের বাসিন্দা। রাজনৈতিক
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবকলীগের পাকশিমুল ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক ও সরাইল উপজেলা স্বেচ্ছাসেবকলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
উপজেলা বিএনপির কেউ কেউ তাকে বিএনপির কর্মীবলে দাবি করায় এবিষয়ে জানতে চাইলে পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আব্দুর রউফ জানান, হুমায়ুন আমার জানামতে পাকশিমুল ইউনিয়ন এবং উপজেলা বিএনপির কোন কমিটিতে নাই, বিগত ১৫/১৭ বছরে তাকে আমাদের সাথে
পাওয়া যায়নাই। সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান সামাদ বলেন, এবিষয়ে আমি জানিনা, আমি তাকে আমাদের কোন সভা,সমাবেশ এবং মিছিলে দেখি
নাই।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোঃ মঞ্জুর কাদের ভূঁইয়া তিনি আরও বলেন তার বিরুদ্ধে মামলা রয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।