জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

বাটলারের চোখে সেরা ৫ উইকেটকিপার কারা

এম জিশান পারভেজ।।

ইংল্যান্ডে চলছে দ্য হানড্রেডের পঞ্চম আসর। ১০০ বলের এই টুর্নামেন্টে জস বাটলার খেলছেন ম্যানচেস্টার অরিজিনালসে।

কদিন আগে ম্যানচেস্টারের মাঠ ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করছিলেন বাটলার। অনুশীলনের এক ফাঁকে ইংল্যান্ডের এই উইকেটকিপার-ব্যাটসম্যানকে ডেকে নেয় তাঁর কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের ভিডিও প্ল্যাটফর্ম ল্যাঙ্কস টিভি।

চ্যানেলটি বাটলারকে তাঁর সমসাময়িক ৫ সেরা উইকেটকিপারকে বেছে নেওয়ার দায়িত্ব দেয়। ভারতের মহেন্দ্র সিং ধোনি ও ঋষভ পন্ত, দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও কুইন্টন ডি কক এবং নিজেকে ক্রম অনুযায়ী রাখতে বলা হয়।

জস বাটলারের চোখে সেরা ৫ উইকেটকিপার

ক্রম

উইকেটকিপার

১

ঋষভ পন্ত

২

কুইন্টন ডি কক

৩

এবি ডি ভিলিয়ার্স

৪

মহেন্দ্র সিং ধোনি

৫

জস বাটলার

তবে বাটলার আগে জানতেন না, কার নাম কখন আসবে। শুধু যাঁর নাম বলা হবে, তাঁকে কত নম্বরে রাখেন, সেটি বলতে হয় (এটিকে বলা হয় ব্লাইন্ড র‍্যাঙ্কিং পদ্ধতি)।

বাটলার সেরা ৫ উইকেটকিপার বেছে নিতে গিয়ে যেভাবে ক্রমবিন্যাস করেছেন, তাতে ধোনির ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ জানিয়েছেন। কারণ, ধোনিকে তিনি রেখেছেন চার নম্বরে। সবার ওপরে তিনি পন্তকে রেখেছেন। দুইয়ে ডি কক, তিনে ডি ভিলিয়ার্স আর পাঁচে নিজেকে।

ধোনিকে ইচ্ছাকৃতভাবে চারে রাখলেও ডি ভিলিয়ার্সকে হয়তো আরও ওপরে রাখতে চেয়েছিলেন বাটলার। কিন্তু আগেই পন্ত, ডি কক ও ধোনির র‍্যাঙ্কিং করে ফেলায় ডি ভিলিয়ার্সকে তিনে রাখা ছাড়া উপায় ছিল না। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তির নাম শুনেই বাটলার বলেন, ‘এখানে আমি গোলমাল করে ফেলেছি।’ এরপর নিজেকে বিনয়ের সঙ্গে পাঁচ নম্বরে রাখেন।

তবে বাটলারের এই র‍্যাঙ্কিং করা দেখে অনেকেই অবাক হয়েছে। কারণ, অতীতে তিনি আগে বহুবার ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন।

শুধু গ্লাভসের কাজই নয়, কৌশলী অধিনায়কত্ব ও ব্যাট হাতে বছরের পর বছরের ফিনিশারের ভূমিকা পালন করা ধোনিকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছে। তাঁর ‘বজ্রগতির’ স্টাম্পিং এবং চাপের মুখেও মাথা ঠান্ডা রাখার বৈশিষ্ট্য সব প্রজন্মকেই মুগ্ধ করেছে। ধোনিই একমাত্র অধিনায়ক, যিনি সব বৈশ্বিক শিরোপা জিতেছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে নবীননগর সরকারি প্রাথঃ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফ

1

এলি ইমিগ্রেশন চেকপোষ্ট পরিদর্শন করলেন দিনাজপুরের পুলিশ সুপার

2

শাকসু নির্বাচনের জন্য ১৩ সদস্যের কমিশন গঠন

3

নোয়াখালীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

4

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

5

মুলাটোল মদিনাতুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার ছয়তলা একাডেমিক

6

ধরমন্ডল সড়কে বেহাল দশা জুন দুর্ভোগ চরমে

7

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

8

চন্দ্রপাড়া দরবারে জাকেরদের মাঝে আর্থিক সহায়তা ও বার্ষিক ওরছ

9

সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের বার্ষিক মূল্যায়নে সনদ ও সম্

10

কালিগঞ্জে বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

11

নরসিংদী আবারও ভূমিকম্পে আতন্ক, রাস্তায় নেমে এলো মানুষ

12

চরকাউয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

13

দিনাজপুর ডিবির অভিযানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্ত

14

কামরুলের হাতে ধানের শীষ প্রতীক দিয়ে যাচ্ছি, রক্ষা করার দায়িত

15

বাবুগঞ্জে হযরত আফসার আলী সিকদারের পবিত্র উরস শরীফ উপলক্ষে ওয

16

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

17

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

18

নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

19

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যা

20