তারণ্যের উৎসব উপলক্ষে সেচের পানির অপর্যাপ্ততা মোকাবেলায় শস্য বিন্যাস এবং AWD (Alternative Wetting and Drying) পদ্ধতির মাধ্যমে পানি সাশ্রয়ে কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
আয়োজন করে: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পোরশা, নওগাঁ।
স্থান: উপজেলা পরিষদ হলরুম, পোরশা, নওগাঁ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ মামুনুর রশীদ এবং বিএমডিএ-এর সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় বিভিন্ন স্তরের কৃষকগণ অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা সেচ ব্যবস্থাপনায় পানির অপচয় রোধ, আধুনিক ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, শস্য বিন্যাসের উপযোগিতা এবং AWD পদ্ধতির কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। এতে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং টেকসই কৃষি চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি হয়।