জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার খাসিয়ামারা ‎নদী বালুমহাল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন

আবির খান 
জেলা প্রতিনিধি, জামালপুর 

‎'খাসিয়ামারা নদীর নাব‍্যতা রক্ষায় এবং মানুষের জীবনমানের উন্নয়নে সকলের সহযোগিতা চাই'
‎
‎
‎দোয়ারাবাজার প্রতিনিধি:-
জহিরুল ইসলাম সানি
‎
‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শাহজালাল কনস্ট্রাশনের খাসিয়ামারা বালুমহাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করেছেন। সোমবার দুপুরে পূর্ববাংলাবাজার ইউনিয়নের হকনগর বাঁশতলা শহীদ মিনার এলাকায় রেস্ট হাউসে এই সংবাদ সম্মেলন করেন তারা।
‎
‎
‎সংবাদ সম্মেলনে বক্তব‍্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপি চেয়ারম্যান ও ইজারাদার হারুন অর রশিদ, ইজারাদার ও প্রবাসী মুর্শেদ আলম। 
‎
‎এছাড়াও উপস্থিত ছিলেন ছাতকের ইজারাদার ছদরুল আলম সোহান,  দোয়ারাবাজার বোগলার জামাল উদ্দিন ও প্রবাসী রশিদ আহমদ, রোয়াব আলী, মনির মিয়া, আবু হানিফ, মোতালিব মিয়া, আনোয়ার হোসেন, নাসির মিয়া, শফিক মিয়া, আবিদ মিয়া প্রমূখ।
‎
‎
‎সংবাদ সম্মেলনে খাসিয়ামারা বালু মহালের ইজারাদারগণ বলেন, আমরা পহেলা বৈশাখ থেকে এক বছর মেয়াদে খাসিয়ারা নদী ইজারা এনেছি। এখন খাসিয়ারা নদী ভরাট হয়ে নাব‍্যতা হারিয়ে যাচ্ছে। তাই নদী নাব‍্যতা রক্ষা করতে হবে। এই জন‍্য নদী থেকে বালু উত্তোলন করা জরুরি প্রয়োজন। 
‎
‎
‎তারা বলেন, এই খাসিয়ামারা নদীর বালু মহাল সৃষ্টি হওয়ায় হাজারো মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে।
‎
‎
‎তারা বলেন, কিছুদিন আগে জেলা প্রশাসক এই নদী পরিদর্শন করায় নদীর দুই তীরে স্থায়ী বেরীবাঁধ নির্মাণের জন‍্য পাউবোকে নির্দেশ দেন। পাউবো এই বাঁধ নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। একই সাথে লক্ষীপুর ইউনিয়নের সাথে যোগাযোগ সড়ক নির্মাণের কাজও শুরু হয়েছে। এটা এই এলাকার জন মানুষের উন্নয়ন। 
‎
‎
‎তারা বলেন, কৃষিকাজ করার সুবিধার্থে পানি সংরক্ষণের রাবার ড‍্যামকে সংস্কার করে রাবার প্রতিস্থাপন করা হবে। এই জন‍্য রাবার ড‍্যাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 
‎
‎
‎তারা বলেন, খাসিয়ামারা নদী ইজারা মানে বালু উত্তোলন করে নদীর নাব‍্যতা রক্ষা করা। সরকারী নীতিমালা অনুযায়ী নদীর নাব‍্যতা রক্ষা করা হবে। 
‎
‎
‎তারা আরও বলেন, নদীর নাব‍্যতা রক্ষায় বালু উত্তোলন হলে নদীর তীরের এবং প্রাকৃতিক পরিবেশের যাতে ক্ষতি না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। আমরা চাই এলাকার উন্নয়ন এবং এলাকার প্রায় ৩০ হাজার মানুষের উন্নয়ন। এই জন‍্য আমরা সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফি

1

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

2

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় নুরুল হুদার উদ্যোগ প্রশংসনীয়

3

নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির সাবেক এমপি ডাঃ ছা

4

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

5

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

6

শার্শায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীদের অবস্থান কর্মসূচি

7

হাকিমপুরের গুমড়া মাদ্রাসার কর্মচারী নিয়োগে ৬০ লাখ টাকার বান

8

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও

9

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

10

৫ আগস্ট-পরবর্তী বক্তব্যেই স্পষ্ট কেন খালেদা জিয়া ব্যতিক্রম

11

লালমাইয়ে ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষ

12

ঝিনাইদহে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত ৬

13

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

14

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

15

শিবগঞ্জে রাস্তা নির্মাণে নিম্ন সামগ্রী ব্যবহারের অভিযোগ

16

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

17

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

18

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

19

গভীর রাতে ইউএনও'র কম্বল বিতরণ

20