জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

‎জাহাঙ্গীর আলম
‎ 
‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নেমেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে জেলা পুলিশের নেতৃত্বে যৌথবাহিনীর সমন্বয়ে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় বিশেষ চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
‎জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত এসব চেকপোস্টে যানবাহন তল্লাশির পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও চলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। তল্লাশিকালে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ এবং রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আটক করা হয়।
‎পুলিশ সূত্র জানায়, নির্বাচন ঘিরে কেউ যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে—সেজন্য গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাতায়াত নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
‎ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ আরও জানায়, জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচনকালীন সময়জুড়ে এই ধরনের চেকপোস্ট, টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কোটি টাকার সড়ক নির্মাণে নিম্নমানের কাজ: ঠিকাদার-প্রকৌশলীর

1

মহানগরের দক্ষিণ বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান সেলিম রেজার

2

দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ যুবক নি*হ*ত

3

জামালপুরে মহান বিজয় দিবস উদযাপিত

4

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

5

নেত্রকোনা পূর্বধলা উপজেলার বিএনপি কর্মী "হেলালী"এলাকাবাসীর চ

6

অবহেলায় পড়ে আছে মৌলভীবাজারের শমশেরনগর রেলওয়ে স্টেশন

7

শিবচরে কৃষিতে নতুন সম্ভাবনার আলো

8

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

9

শ্রীমঙ্গলে কিশোরী রুপা এক মাস ধরে নিখোঁজ

10

রমজানে পণ্যের দাম পর্যালোচনায় সভা ডেকেছে সরকার

11

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা কর

12

দুর্গাহাটা ইউনিয়নের সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

13

বারহাট্টায় গভীর রাতে লাগা আগুনে পুড়ল ১ টি গার্মেন্টস দোকান

14

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

15

নবাবগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় সভা করলেন ধানের শীষের প্রার্থী

16

চৌদ্দগ্রামে সেনাবাহিনির অভিযানে যুবদল নেতা আব্দুর রহিম মিয়াজ

17

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

18

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

19

বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন পুনঃতফশিল ঘোষণ

20