জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 5-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

৩ মিনিটের মধ্যে ব্ল্যাকারদের হাতে সব টিকেট, বিপাকে কুলাউড়ার ট্রেনযাত্রীরা

ইয়াসির আতিক খান

ঢাকা–সিলেট রুটের ট্রেন টিকিট নিয়ে আবারও ব্যাপক ভোগান্তিতে পড়েছেন কুলাউড়া জংশনের যাত্রীরা। অনলাইনে টিকিট উন্মুক্ত হওয়ামাত্র ৩ মিনিটের মধ্যে সব টিকিট উধাও হয়ে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ ১০ দিন আগে সকাল ৮টায় টিকিট অবমুক্ত করলেও যাত্রীরা কেউই টিকিট কাটতে পারেননি। সকাল ৮ টার পরপরই রেলসেবা অ্যাপে প্রবেশ করলে দেখা যায় “সার্ভার ব্যস্ত”। মাত্র দুই মিনিট পর সার্ভার সচল হলে দেখা যায় সব ট্রেনের সকল আসন শূন্য।

ভুক্তভোগী রেদোয়ান আহমদ বলেন, “আগামী ১৪ তারিখ ঢাকায় ডাক্তার দেখাতে যাওয়ার কথা কিন্তু ০৪ অক্টোবর সকালে অ্যাপে ঢুকে দেখি কোনো টিকিট নেই। এখন কিভাবে ঢাকা পৌঁছব আর ডাক্তার দেখাবো সেই চিন্তায় আছি।

সাউথ ইষ্ট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুয়েবুর রহমান বলেন, জরুরি প্রয়োজনে ঢাকা যেতে চেয়েছিলাম, কিন্তু অনলাইনে টিকিট না পেয়ে ব্ল্যাকারদের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা পাইনি।

ব্যবসায়ী হারুন আহমদ জানান, ডাক্তার দেখাতে কালনী এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার জন্য সাড়ে ৩৫০ টাকার টিকিট ব্ল্যাকারদের কাছ থেকে কিনতে হয়েছে এক হাজার টাকায়। তিনি বলেন, “টিকিট যার ভ্রমণ তার—এই নিয়ম চালু থাকায় জরিমানার ভয়ে ভোগান্তি আরও বেড়েছে।”

যাত্রীরা অভিযোগ করেন, অনলাইনে টিকিট না পেয়ে বাধ্য হয়ে ব্ল্যাকারদের কাছ থেকে দ্বিগুণ–তিনগুণ দামে টিকিট কিনতে হচ্ছে। অথচ ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে আবারও হয়রানির শিকার হতে হচ্ছে। তারা ৮টা বাজার আগেই মোবাইল হাতে প্রস্তুত ছিলেন। ৮টা ১ মিনিটে অ্যাপে প্রবেশ করলে সার্ভার ব্যস্ত দেখা যায়। ৩ মিনিটে ঢুকতে পারলেও টিকিট শূন্য! তাদের প্রশ্ন—“এটা কি করে সম্ভব? এর পেছনে কারা জড়িত?”

এ ঘটনায় রাকিব হোসাইন অভিযোগ তুলে বলেন, টিকিট নিয়ে গোটা সিলেট অঞ্চলের মানুষের ভোগান্তির শেষ নেই। সাধারণ মানুষ এবং আমিও মনে করি, ব্ল্যাকার সিন্ডিকেটের সাথে রেল বিভাগের এক শ্রেণির অসাধু লোক জড়িত থাকতে পারে। অন্যথায় সাধারণূের দ্বারা এতো দ্রুত টিকিট উধাও করা অসম্ভব। 

যাত্রীদের দাবি “ব্ল্যাক মার্কেটিং রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং রেলওয়ের অনলাইন টিকিটিং সিস্টেমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অসুস্থ হয়ে প্রাণ গেল বিএনপি

1

মোহনগঞ্জ–খুরশিমুল সড়কের ছোট পাইকুড়া গ্রামে ভাঙা ব্রিজ, চরম দ

2

বান্দরবানের লামায় সিনিয়র সহকারী জজ আদালত স্থাপনের দাবিটি এখন

3

মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারায় বিএনপির বিজয় র‍্যালী ও কেন্দ

4

কালিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই জন আটক

5

ধানের শীষের ব্যানার দিয়ে দাড়িপাল্লার প্রচারণা ব্যানার ঢেকে

6

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ

7

‎অভিনন্দন আবৃত্তি চর্চা কেন্দ্রের ‎মনোমুগ্ধকর সাংস্কৃতিক অন

8

ফুলবাড়ী–পার্বতীপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘর

9

গাইবান্ধায় গাঁজাসহ দুইজন গ্রেফতার

10

সরাইলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

11

সাপাহারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপ

12

বেনাপোলে আন্তর্জাতিক কাষ্টমস দিবস পালিত

13

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সরকারি কর্ম

14

বুধহাটায় পুকুরে পড়ে প্রাণ গেল শিশু অর্নব দেবনাথের

15

মনোনয়নের মহাকাব্য ক্ষোভের আগুনে অন্তর্দ্বন্দ্ব আগুনের মতো অস

16

ছাতকে আব্দুস সালাম আল মাদানীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

17

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

18

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

19

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে ১৩তম বিভাগীয় বার্ষিক ক্রীড

20