রূপক মুখার্জি
প্রকাশঃ 7-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

৩০ হাজার টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে হলো নাশকতা মামলার আসামী

নড়াইলের লোহাগড়ায় নাশকতার মাামলার এজাহারভুক্ত এক আসামীকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের দু'জন কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিকার চেয়ে উক্ত নাশকতার মামলার বাদী ও  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেয়ার পর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পর  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে নড়াইল-২ আসনের সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন নিলু খানসহ ২৯০ জন আওয়ামী লীগের নেতা-কর্মীর নামে এবং আরো অজ্ঞাত ২০০ জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেন। 
এ মামলার এজাহার ভুক্ত আসামি উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মো. জিল্লুর রহমানকে ৫ জুলাই রাতে লোহাগড়া থানার এসআই তারেক রহমান ও এএসআই ইলিয়াস হোসেন  এড়েন্দা বাসস্ট্যান্ড থেকে আটক করেন। কিন্তুু আটক আসামীকে থানায় না এনে ওই দু'জন কর্মকর্তা পরস্পর যোগসাজশে আসামীর কাছ থেকে  নগদ ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে এবং আরও ১০ হাজার টাকা বকেয়া রেখে আসামী মো: জিল্লুর রহমানকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ মামলার বাদী ও সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবুর।
মামলার বাদী ইয়াজুর রহমান বাবু তার নিজস্ব ফেজবুক পেজে এ ঘটনায় গত ৬ জুলাই রাতে একটি স্ট্যাটাস দিলে ঘুষ নিয়ে আসামী ছেড়ে দেওয়ার ঘটনাটি ফাঁস হয়ে পড়ায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে।  
মামলার বাদী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার মূখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর ফেসবুকে স্ট্যাটাসটি তুলে ধরা হলো। 
' আসামি মো: জিল্লুর রহমান 
পিতা: অজ্ঞাত 
গ্রাম : এড়েন্দা। 
বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের জেলার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবুর দায়েরকৃত মামলার আসামী।
তাকে লোহাগড়া থানার এসআই ইলিয়াস এবং তিনার সহযোগী টিম ০৫ জুলাই রাতে এড়েন্দা থেকে আটক ৪০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। ৩০,০০০ /- টাকা পরিশোধ করে বাকী ১০ হাজার টাকা রয়েছে। 
লোহাগড়া থানার ওসি স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, বাকি ১০ হাজার টাকা আমার এক পরিচিত ভাইয়ের কাছে রেখে গেছে আসামি, টাকাটা নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। 
 
এ বিষয়ে নাশকতার মামলার বাদী ও ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক  মো : ইয়াজুর রহমান বাবু গণমাধ্যমকর্মীদের আরও জানান, এই ঘটনার বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিক অভিযোগ করবেন এবং বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন মহলে জানাবেন। 
তবে অভিযুক্ত এসআই তারেক রহমান ও এএসআই ইলিয়াস হোসেনের সাথে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এসআই তারেক ফোন রিসিভ করে নাই। তবে এএসআই ইলিয়াস হোসেনকে ফোন দিলে তিনি ফোনে ঘুষের টাকার বিষয়ে কোন মন্তব্য না করে বলেন, এ ঘটনায় চাকুরী থাকে কি না সন্দেহ ? 
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন,' বিষয়টি আমার জানা নেই, তবে আমি তদন্ত করে দেখছি'।
এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পুলিশের সঙ্গে এই ‘লেনদেনের’ খবর ফাঁস হওয়ায় আসামী মো: জিল্লুর রহমানের পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর বন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অ

1

সবচেয়ে বেশি বই পড়েন মার্কিনরা, বাংলাদেশিদের অবস্থান কততম

2

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

3

গাজীপুর-১ আসনে ধানের শীষের প্রার্থীর ২৬ দফা কর্মপরিকল্পনা ঘো

4

কিশোরগঞ্জের ৩টি সংসদীয় আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ

5

ফেনীতে শিশু নাশিত হত্যা: শিক্ষার্থীসহ ৩ জনের ফাঁসির আদেশ

6

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দো

7

বাঞ্ছারামপুরে ৮ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার

8

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

9

রোয়াংছড়িতে উপজেলা নির্বাহী অফিসার বিদায় ও বরণ সংবর্ধনা

10

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

11

তরুণদের উৎসাহে পার্বতীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের সূচনা

12

বান্দরবানের লামা উপজেলা প্রশাসন কে বিতর্কিত করার অপচেষ্টার ব

13

সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো

14

হবিগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জনপ্রিয় একজন কাউন্সিলর পদপ্র

15

কুয়েটে ‘শাহ্ সিমেন্ট-কুয়েট ইন্টার ডিপার্টমেন্ট ফুটসাল টুর্না

16

কিশোরগঞ্জের ছয়টি আসনে প্রতীক বরাদ্দ:কে কোন প্রতীক পেলেন

17

কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক সম্পন্ন

18

রংপুর সদর--৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন

19

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

20