জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

১০ দলীয় জোট থেকে এলডিপিকে দেয়া ভোলা-২ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেনি জামাত প্রার্থী

 অঞ্জন কুমার দে 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী জোট ভোলা-২ (বোরহানউদ্দিন- দৌলতখান) আসন নিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিকে দিলেও সেখান থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জামায়াতে ইসলামী প্রার্থী।


তবে ওই জোটের অন্য শরীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আব্দুস সালাম মঙ্গলবার (২০ জানুয়ারি) তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ফলে বহুল আলোচিত এ আসনে বিএনপির প্রার্থী মো. হাফিজ ইব্রাহিমের সাথে নির্বাচনী লড়াইয় করবেন একই জোটের (১০ দলীয় জোটের) দুই প্রার্থী। তারা হলে  এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী ও জামায়াতে ইসলামীর মোহাম্মদ ফজলুল করিম 

আসন বণ্টনের পরও প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় বিষয়টিকে নেতিবাচক ভাবে দেখছেন সাধারণ ভোটররা সমর্থরা এদিকে আসন বন্টনের পরও জাময়াতের ইসলামীর প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় হতাশ এলডিপির নেতাকর্মীরা।

গত ১৫ জানুয়ারি ১০ দলীয় জোটের আসন বন্টনের তালিকায় এলডিপির জন্য রাখা ৭টি আসনের একটি ভোলা-২ ( বোরহানউদ্দিন -দৌলতখান)। এ আসন থেকে এলডিপির পক্ষে মনোনয়র পত্র দাখিল করেছেন মোকফার উদ্দিন চৌধুরী।  এ ঘোষণার পর থেকে তিনি তার নির্বাচনী কর্মকাণ্ড চালিয়ে যান। তবে এলডিপির চেয়ে সাংগঠনিক ও জনপ্রিয়তায়  থাকা জামায়াতে ইসলামীর প্রার্থীকে বাদ ঘোষনা করায়  মানুষের মুখে মুখে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিরুপ প্রচার-প্রচারণা দেখা গেছে। 

এদিকে এলডিপিকে এ আসনটি দেয়া হলেও জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজলুল করিমের নির্বাচনী প্রচার আগের মতোই অব্যহত । নানা জল্পনা কল্পনার মধ্যে সকলের দৃষ্টি ছিল ২০ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনের দিকে।

রিটার্নিং অফিসারের দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ১০ দলের শরীক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আব্দুস সালাম মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে জামায়াতে ইসলামী, এলডিপিসহ ওই আসনে মোট ৬ জন বৈধ প্রার্থী রয়েছে। 

আবদুস সালাম জানান, তারা ১০ দলীয় ঐক্যের সাথে আছে। তাই দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 

এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জানান, জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহার না করার বিষয়টি তিনি দলের সভাপতিকে জানাবেন। 

বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত দিবেন তা করা হবে। 

জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফজুলল করিম জানান, মনোনয়ন প্রত্যাহারের জন্য তাকে কেন্দ্র থেকে বলেননি। নির্বাচনী আচরণবিধি মেনে তারা কার্যক্রম চালাচ্ছে। 

তবে জেলা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ জানিয়েছেন, জামায়াতের মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি তাকে (প্রার্থীকে) ও উপজেলা আমিরকে জানানো হয়েছে। তারপরও প্রত্যাহার না করলে দায়-দায়িত্ব তাদের।

প্রত্যাহার শেষে ভোলা-২ আসনে মোট ৬ জন বৈধ প্রার্থী রয়েছেন। জামায়াতে ইসলামী ও এলডিপি ছাড়া অন্য চার প্রার্থী হচ্ছেন বিএনপির মো. হাফিজ ইব্রাহিম, জাতীয় পার্টির এ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম রিটু, আমজনতার দলের মো. আলা উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী  মো. জাকির হোসেন খন্দকার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

1

ভোলা-বরিশাল সেতুর দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার প্

2

নাসির নগরে জেলে পল্লীতে পুঁটি মাছের চ্যাপা শুটকি তৈরির কাজে

3

চরভদ্রাসনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

4

তালতলীতে জমি বিক্রির অনুমোদনে বিতর্ক

5

তাহিরপুরে হত্যাকাণ্ডের জেরে ১৯টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের প

6

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

7

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

8

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

9

গাজিপুরে বিবাহ বিচ্ছেদের হার ঊর্ধ্বমুখী

10

মণিরামপুরে কৃষকের ফল ধরন অবস্থায় পেঁপে ও কলা গাছ কেটে ফেলার

11

শার্শায় ঝোপ থেকে ৩ টি ককটেল উদ্ধার

12

হাদি হত্যার প্রতিবাদ মিছিল শেষে সড়ক দুর্ঘটনায় নিহত রাফিউল

13

পোরশা নিতপুর কেন্দ্রিয় কবর স্থানের সম্পদ রক্ষায় ইউএনও বরাবর

14

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় মহিলা দলের দোয়া মাহফ

15

তিন পাহাড়ি যুবক হত্যার অভিযোগ—দোষীদের দ্রুত গ্রেপ্তারের আহ্ব

16

চট্টগ্রাম-৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আবু নাছেরের সমর্থ

17

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

18

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

19

শার্শায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

20