জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে শহীদ জিয়ার নামে স্লোগান দেয়ায় ইউএনও'র রাগান্বিত কন্ঠে নিষেধ

মোঃ মানসুরুল হক রবিন

কিশোরগঞ্জের হোসেনপুরে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মহান স্বাধীনতার ঘোষক,বিএনপির প্রতিষ্ঠাতা,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান দেয়ায় রাগান্বিত কন্ঠে নিষেধ করেন ইউএনও কাজী নাহিদ ইভা। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি ওই ইউএনওকে ফ্যাসিস্ট হাসিনার দোসর আখ্যা দেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর প্রাক্কালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড.মনিরুল হক রাজন,যুগ্ম আহ্বায়ক ও পৌর মেয়র এসএম মাহবুবুর রহমান,যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হাসিম সবুজ সহ শতশত বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে স্লোগান সহকারে উপজেলা পরিষদ মাঠে প্রবেশ করলে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভা উচ্চ কন্ঠে রাগান্বিত হয়ে শ্লোগান দিতে নিষেধ করেন। এতে নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন।তারা তাৎক্ষণিক ইউএনওর ওই ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসর হিসেবে আখ্যা দেন।ফলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় প্রশাসন ও বিএনপির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএস মোঃ আবুল হাসিম সবুজ জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ইতিপূর্বে ওই মাঠে বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা শ্লোগান দিলেও কোনো ইউএনও নিষেধ করেননি। কিন্তু ওই ইউএনও কাজী নাহিদ ইভা আজকে নিষেধ করে দৃষ্টতা দেখিয়েছেন।অবিলম্বে তার প্রত্যাহারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও সুদৃষ্টি কামনা করছি।
রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা কাজী নাহিদ ইভার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 
 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঝিনাইদহে জেলা ইমাম সম্মে

1

নওগাঁয় কুরিয়ার পার্সেলে লুকানো ২০ কেজি গাঁজা উদ্ধার

2

কালীগঞ্জে মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্য গুরুত

3

কালিগঞ্জ সরকারি হাসপাতাল কার্যত অচল

4

কোম্পানীগঞ্জে পাথর চুরির মামলায় ‘গণগ্রেপ্তারে’: বলির পাঁঠা

5

গলাচিপা উপজেলায় শিশু জন্ম–মৃত্যু নিবন্ধনে প্রধান হলেন: মো. ই

6

টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১০ম গ্রেড বাস্তবায়নের

7

টুঙ্গিপাড়ায় জন্মদিন পালন করাকে নিয়ে দুই পক্ষের মারামারি, আহত

8

থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

9

গোপালপুরে মহান বিজয় দিবসে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ

10

মনিরামপুর বাসীর সেবায় ‘আমাদের অ্যাম্বুলেন্স’ অর্ধশত ফ্রী মৃত

11

নওগাঁর নিয়ামতপুরে নির্বাচনী জনসভায় ঐক্যের বার্তা দিচ্ছেন,

12

জামালপুরে কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদে

13

নাসিরনগরে ফিরছে সরিষা চাষের ঐতিহ্য

14

ঝালকাঠিতে নানা আয়োজনে সিটি ক্লাব ও পাঠাগারের ৪১তম প্রতিষ্ঠা

15

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

16

ভোলা-২ আসনে জোটের স্বার্থে জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে নি

17

এনায়েতপুর ঘাটে গোলাম ও রাজার দুই হোটেলে মোবাইল কোর্টের অভিযা

18

দেশনেত্রীর শেষ বিদায়ে উপস্থিত ছিলেন না উপদেষ্টা মুশফিকুর রহম

19

খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বে বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দ

20