জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হোসেনপুরে নার্সারিতে মহররম আলীর ভাগ্য বদল

মোঃ মানসুরুল হক রবিন 

এক যুগেরও বেশি সময় আগে ভাগ্য বদলের আশায় বিদেশ পাড়ি জমান বেকার যুবক মহরম আলী। বিদেশে অনেক পরিশ্রম করে কাঙ্ক্ষিত টাকা পয়সাও উপার্জন করেন তিনি। পরে দেশে ফিরে এসে শখের বসেই নার্সারি করার স্বপ্ন জাগে তার মনে। এরপর তাকে আর পিছনে তাকাতে হয়নি ।সেই থেকেই এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে মহররমের শখের সেই নার্সারি। নার্সারি করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকার ঢেকিয়ে গ্রামের  মোঃ মহরম আলী। বর্তমানে তার নার্সারিতে রয়েছে প্রায় ৪৫-৫০ প্রজাতির ফুল ও ফলের গাছের চারা। নার্সারি থেকে ভাগ্য বদলের পাশাপাশি তার বার্ষিক আয় হচ্ছে প্রায় ছয় লক্ষাধিক টাকার বেশি। মহরমের এ নার্সারি দেখে হোসেনপুরের আশপাশের বিভিন্ন পাড়া মহল্লা ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামে অর্ধশতাধিক নার্সারি গড়ে উঠেছে।
হোসেনপুর উপজেলা হেডকোয়ার্টার থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি (অনার্স) কলেজের পেছনে মহররম আলীর 'সবুজ বাংলা মুয়াজ' নার্সারিটি অবস্থিত।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে তিনি জানান,বিদেশ থেকে উপার্জিত অর্থ দিয়ে দেশে কিছু জমি-জমা ও বাড়িঘর নির্মাণ করেন। গত ১৪ বছর আগে বগুড়ায় ধর্মীয় কাজে চিল্লায় গিয়ে সেখানে একটি সুন্দর নার্সারি দেখে শখ জাগে বাড়িতে গিয়ে তিনিও একটি নার্সারি করবেন। পরে চিল্লা থেকে ফিরে এসে হোসেনপুর মহিলা কলেজের পিছনে ৪০ শতক জায়গার উপর ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ শুরু করেন তিনি।
এ নার্সারিতে রয়েছে জলপাই, লিচু, বরই, কাঁঠাল, আম, পেয়ারা, লেবু, জাম, আখ, মরিচসহ বিভিন্ন জাতের ফুল ও ওষধি গাছ ।এ ছাড়া পাথরকুচি, তুলসি গাছের চারাও উৎপাদন শুরু করেন সেখানে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ, গফরগাঁও, পাকুন্দিয়া, ভৈরব, নান্দাইলসহ 

দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে তার নার্সাসি থেকে বিভিন্ন জাতের গাছের চারা কিনে নিয়ে যাচ্ছেন নার্সারি প্রেমীরা। তার এ নার্সারিতে মাসিক ব্যয় হচ্ছে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। সে হিসেবে ব্যয় বাদে এসব চারা বিক্রি করে তার মাসিক আয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। সব মিলিয়ে এখন তার বার্ষিক আয় ৬ লাখ টাকার বেশি।
নার্সারি ব্যবসায়ী মহরম আলী আরো জানান, ব্যবসা করে লাভবান হওয়াই বড় কথা নয়। তিনি নার্সারি ব্যবসায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্যই  নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 

কেউ যদি নার্সারি করতে চায় তাহলে তিনি সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করে থাকেন। তিনি তার নার্সারিকে দেশের মধ্যে একটি আদর্শ নার্সারি হিসেবে গড়ে তুলতে চান। 

পাশাপাশি নার্সারিটিকে আরো বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তার। এ জন্য দিনরাত খেটে যাচ্ছেন তিনি।তার কাজে সহযোগিতা করতে প্রতিদিন ৪-৫ জন শ্রমিক কর্মে নিয়োজিত থাকেন।এসব শ্রমিকরাও নার্সারিতে কাজ করে ভালোভাবে দিনাতিপাত করতে পারছেন।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একেএম শাহজাহান কবির  জানান, বর্তমানে বৃক্ষরোপণে মানুষের আগ্রহ বাড়ায় নার্সারিতে চারা উৎপাদন ও ফলজ বাগান করে মহরম আলীর মতো আজ লাভবান হচ্ছে অনেকেই। ফলে নার্সারিতে হোসেনপুর এলাকার কৃষকদের আগ্রহ বাড়ছে দিন দিন। আমরা সবাইকে জৈব সার উৎপাদন, বালাইনাশক ও ফল উৎপাদনের যাবতীয় প্রযুক্তিগত প্রশিক্ষণ ও সহযোগিতা করে থাকি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁ ৪৬/১ আসনে বিএনপি জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভা

1

সিরাজগঞ্জের রায়গঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি নেতা

2

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

3

সুন্দরবনের বোন রক্ষীদের বিশেষ অভিযান

4

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

5

সেনবাগে ভ্রাম্যমাণ আদালতে মাটি ব্যবসায়ীদের জরিমানা

6

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

7

লাউয়াছড়া জাতীয় উদ্যান

8

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

9

নান্দাইলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

10

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

11

কৃষিতে বিপ্লব

12

কাজিপুরে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার গণসংবর্ধনা

13

ধর্মপাশায় স্কুল ফিডিং কর্মসূচী অনুষ্ঠিত

14

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

15

নান্দাইলে গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনার অভিযোগ তুলে নিতে বাদীক

16

কাপাসিয়ায় গার্লস গাইডের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র

17

শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত

18

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ার সিদ্দিক চৌধুরীর জনসংযোগ

19

চৌদ্দগ্রামে মিতল্লা সড়ক নির্মাণে অনিয়ম

20