মোঃ অলি উল্লাহ ইয়াসিন
প্রকাশঃ 25-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ হত্যার নজির পৃথিবীর কোথাও আছে কিনা

আমরা জুলাই আগস্ট বিপ্লব দেখেছি। স্বাধীনতা যুদ্ধ দেখেছি, পৃথিবীর কোথাও হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারার নজির নাই বললেন বাংলাদেশ সরকারের সচিব (অবসরপ্রাপ্ত) মো. কামরুজ্জামান চৌধুরী স্বপন।
তিনি শনিবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে পাইলট উচ্চ বিদ্যায়ল মাঠে বাংলাদেশের স্কাউটিং ও সহ শিক্ষা  কার্যক্রমকে উদ্বুদ্ধ করনের লক্ষ্যে  "প্রতিভা অন্বেষণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ-২০২৫ " অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, আগস্টের ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত কোনো সরকার ছিল না। কিন্তু আমাদের স্কাউট, গার্লস গাইড, বিএনসিসির সদস্যরা সর্বোপরি শিক্ষার্থীরা দেশের শৃঙ্খলা বজায় রেখেছেন। সেটা ছিল সব চেয়ে উত্তম শৃঙ্খলা আমি যতদূর দেখেছি। কারণ আমাদের এ প্রজন্ম কোনো অন্যায় সহ্য করে না। এরা কোনো ফ্যাসিবাদ সহ্য করে না। সুতরাং আমরা ন্যায়ানুরাগী হবো, ন্যায় বিচার করবো, ন্যায়ের পথে চলবো। শিক্ষকমণ্ডলীদের শ্রদ্ধা করবো। আমরা কিশোর গ্যাং হবো না। অন্যায় দেখলে প্রতিবাদ করবো।
স্কাউটিং অনুষ্ঠান শেষে চৌমুহনী পর্কে বৃক্ষরোপণ অভিযান করেন অতিথিরা।
বৃক্ষরোপণ প্রসঙ্গে সচিব বলেন, বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ।  আমাদের নোবেল লরিয়েট ড. ইউনূস স্যারের একটা বই আছে তিন শূন্যের পৃথিবী। তা হলো শূন্য নেট কার্বন নিঃসরণ, শূন্য বেকারত্ব ও শূন্য দারিদ্র্য। তাই আমরা বৃক্ষরোপণ করবো। কারণ গাছ অক্সিজেন দেয় এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল্লাহ আল ফারুক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলার সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর সাহিত্য সংস্কৃতির সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বিএনপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর জামায়াতের আমীর জসিম উদ্দিন, চৌমুহনী পৌরসভা বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সাল। নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন। 
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুর রহমান সার্বিক নির্দেশনা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠান শেষে বেগমগঞ্জ উপজেলার ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাসিক কল্যাণ সভা ও নভেম্বর/২০২৫ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্

1

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

2

বসুন্দিয়ার জয়ান্তা ইবতেদায়ী মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফল

3

১০ দিনে লাখ টাকা নিয়ে পালিয়ে গেল ভুয়া এনজিও

4

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

5

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

6

দোয়ারাবাজারে ব্যবসায়ী দ্বন্দ্বে আহাদ হত্যাকান্ড সংঘটিত

7

শিবগঞ্জে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা

8

অপরাধ কার্যক্রম রোধে তথ্য দিয়ে পুলিশকে সহয়তার করার আহ্বান কে

9

চাঁপাইনবাবগঞ্জ জামাতের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষা

10

সুনামগঞ্জের সুরমা নদী(রামনগর ডোয়ার)দখল

11

তারেক রহমানের মহাসমাবেশের জন্য প্রস্তুত পলোগ্রাউন্ড মাঠ

12

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

13

পার্বতীপুরে চ্যানেল এস এর প্রথম বর্ষপূর্তি উদযাপন

14

কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে শিবচরে বিএনপির

15

কারাগারে থানা আওয়ামী লীগের সভাপতির মৃত্যু

16

মুরাদনগর নহল গ্ৰামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি'র দোয়

17

কয়রায় বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

18

গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায়, ড. হামিদ আজাদ

19

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

20