জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 27-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

হাতীবান্ধায় গভীর রাতে ভুট্টা খেত থেকে হাত পা বাঁধা যুবক উদ্ধার!

 নুর আমিন রহমান 
 

লালমনিরহাটের হাতীবান্ধায় ভূট্টা ক্ষেত থেকে নুর আলম নুর নামে এক যুবককে হাত পা বাঁধা ও মুখে কিছুটা রক্তাক্ত এবং অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নুর আলম নুর একই উপজেলার নওদাবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওমান প্রবাসী লাভলু মিয়ার ছেলে বলে জানা যায়।

জানা গেছে, নুর আলম নুর পেশায় একজন ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানির মালামাল কমিশনের মাধ্যমে বিক্রি করেন। সে তার ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানাযায়। পথিমধ্যে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকায় হত্যার উদ্দেশ্যে কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা চালায়। সে সময় নুর আলম নুরের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
স্থানীয়রা ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নুর আলমের পাশে এসিড, পেট্রোল, রশি সহ দেশীয় অস্ত্র,ও সাদিয়া ট্রেডার্স প্রোঃমোঃ ফেরদৌস জামান সাবু নামের ভিজিটিংকার্ড ও একটি মোটরসাইকেল দেখতে পায়। 
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

এবিষয়ে,নুর আলমের মা বলেন,আমি খবর পেয়ে  ঘটনাস্থলে যাই। আমি জানিনা কিভাবে এমন হলো।তবে আমার ছেলের সঙ্গে তার শশুর বাড়ির লোকজন এমনটা করতে পারে। কারন ছেলের বিয়ের দুই মাস বউ চলে যায বাবার বাড়িতে এবং কোর্টে একটি মামলা চলমান।তারাও আমার ছেলেকে হত্যার জন্য এটা করতে পারে।

এদিকে নুর আলমের শশুর সফিকুল ইসলাম বলেল,আগামীকাল তার মামলার তারিখ আছে।এই জন্য সে এই অভিনয় করেছে।

ভিজিটিং কার্ডের সম্পর্কে ফেরদৌস জামান সাবু সঙ্গে কথা হলে সে বলে আমাকে ফাসানোর জন্য কার্ডটি তৈরি করে সেখানে ফেলেছে কে বা কারা।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমান্যুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়,এখন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরের মনিপুর বিট অফিসের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ সাধার

1

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

2

সিলেটে প্রবাসী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি

3

সরকার চেষ্টা করছে প্রত্যেকটা মানুষকে নিরাপত্তা দেওয়ার

4

আটঘরিয়ার নওদাপাড়ায় ব্যতিক্রমী পরিবার, ছয়জনই ক্ষুদ্রাকৃতির মা

5

সাংবাদিক আবদুল কাদিরের জানাজা ও দাফন সম্পন্ন

6

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

7

নারী সংস্কার কমিশন ও তাদের সুপারিশ বাতিল চায় বাংলাদেশ খেলাফত

8

সিনেমার মতো ভিডিও কয়েক সেকেন্ডেই তৈরি করে দিচ্ছে এই অ্যাপ

9

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

10

মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়ন দাবিতে বিশাল জন

11

টুঙ্গিপাড়া আওয়ামী লীগ নেতার পদত্যাগ

12

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

13

পাহাড়ের শিক্ষার্থীরাও পাচ্ছে টাইফয়েড টিকা

14

বান্দরবানের লামা-আলীকদম, চকরিয়া সড়কে বাস দুর্ঘটনা, অল্পের

15

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

16

দুমকীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩২

17

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

18

দলে ফিরতে বিএনপিকে ৪ ডিসেম্বর পর্যন্ত সময় দিলেন খোকা

19

কিশোরগঞ্জ- ০১ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

20