জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

হাকিমপুরে শারদীয় দূর্গ উৎসবের প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা

কৌশিক চৌধুরী।।

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা।
আগামী ২১ সেপ্টেম্বর (রবিবার) মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আর ২৮ সেপ্টেম্বর (রবিবার) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রতিমাশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। মাটি, খড়, বাঁশ ও রঙের সমন্বয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা।
সরেজমিনে চন্ডিপুর, পালপাড়া, গোহাড়া, সাদুড়িয়া রাজনারায়ণ শাহ সার্বজনীন মন্দির, দক্ষিণ সাহাজাদপুর সার্বজনীন মন্দির ও জাংগই সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিমাশিল্পীদের কর্মব্যস্ততা।
মৃৎশিল্পী সুমন মহন্ত  বলেন, প্রতিমা তৈরির কাজ আমরা পূজার অন্তত দুই মাস আগে শুরু করি। বর্তমানে মাটি, বাঁশ ও রঙসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। আগে একটি দুর্গা প্রতিমা তৈরিতে ১৬ থেকে ২৫ হাজার টাকা খরচ হতো, এখন খরচ দাঁড়িয়েছে ২৫ থেকে ৪০ হাজার টাকা। আবার বড় আকারের প্রতিমা তৈরিতে এক লাখ টাকারও বেশি ব্যয় হচ্ছে।
হাকিমপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের অলক কুমার বসাক রিপন বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। উপজেলায় মোট ২০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, উপজেলায় ২০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের কর্মকর্তারা দায়িত্বে আছেন এবং নিয়মিত পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রাখছেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

1

জামায়াত প্রার্থী মুফতি আমির হামজাকে ভাঙ্গুড়ায় অবাঞ্ছিত ঘোষ

2

সাতক্ষীরার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়ন জমা

3

দূর্গাহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে সুধি সমাবেশ অনুষ্ঠিত

4

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

5

বগুড়ার ভুয়া সেনা সদস্য পরিচয়ে টাকা নিতে এসে আটক

6

চার বছর ধরে চরজব্বর কলেজ চলছে ভারপ্রাপ্তে

7

নগরীর যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

8

পটুয়াখালীর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী খোকন কে

9

সিন্দুকছড়ি ইউনিয়নের ২২৬ নং মৌজার অংক্যথোয়াই কার্বারির অভিষেক

10

মাদারীপুরের শিলারচরে বেপরোয়া ড্রেজার সিন্ডিকেট

11

সিরাজগঞ্জ-৩ বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়ন ফরম উত্তোলন

12

নওগাঁর নিয়ামতপুরে কিশোরী বিকাশ কেন্দ্রের বার্ষিক প্রতিযোগিত

13

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি

14

ঢাকা -২০ ( ধামরাই) নমিনেশন পেয়েছেন বিএনপি থেকে আলহাজ্ব তমিজ

15

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

16

দিনাজপুরের ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

17

কালিগঞ্জে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতিরোধে কর্মশালা অন

18

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

19

নানা সমস্যায় জর্জরিত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

20