জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সেনবাগে বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজে "শিক্ষা বৃত্তি-২০২৫" প্রদান

মো: ফখর উদ্দিন
 নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন এর বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের হলরুমে রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত “শিক্ষা বৃত্তি- ২০২৫” প্রদান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের মেধাবী ও নিয়মানুবর্তী শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও তাৎপর্যময়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত 

ছিলেন- কানকিরহাট কলেজের বিদ্যোৎসাহী সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী 

শিক্ষার্থী- মোঃ কামরুজ্জামান, বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাং 

নুরুল হুদা। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন, সদস্য সচিব মাহামুদুর রহমান রাকিব, সাবেক সদস্য সচিব কাউছার আহমেদসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির মোট ২১ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাসূত্রে অগ্রযাত্রা আরও গতিশীল করতে এবং তাদের ভবিষ্যৎ স্বপ্নপূরণে প্রেরণা জোগাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

1

কেরানীগঞ্জের সেই মাদ্রাসায় ফের বিস্ফোরণ, আহত ১

2

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

3

ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনের কারাদণ্ড

4

মহিপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ শিক্ষার্থী

5

নাসিরনগর সদর ইউনিয়ন ৩১ দফা বাস্তবায়নে জননেতা এম এ হান্নানের

6

রাজবাড়ী ০১ আসনের ধানের শীষের আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিবাচন

7

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

8

ফুল বাড়িতে ২৯ বিজিবি কর্তৃক লাখ টাকার অবৈধ মালামাল আটক

9

কয়রায় ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পির কর্মীসভা

10

বেগম খালেদা জিয়ার বিদায় আত্মার মাগফেরাত কোরআন খতম ও দোয়া

11

প্রায় ২২ কোটি টাকার মাদক জব্দ

12

ঝালকাঠির নবাগত পুলিশ সুপার যোগদান

13

৯ মাস পর খুলেছে সেন্টমার্টিন কিন্তু পর্যটক শূণ্য

14

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

15

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

16

পুনর্বাসনের আলোকপথ দেখাল মৌলভীবাজার কারাগার

17

কুয়াশার চাদরে দিশেহারা যমুনা

18

পার্বতীপুরে রুদ্র সংঘের নবীণ–প্রবীণ সদস্যদের প্রাণবন্ত মিলন

19

চিলমারীতে ধানের শীষের প্রচারনায় মোটর শোভাযাত্রা

20