শেখ তাইজুল।।
আজ ২৭ সেপ্টেম্বর শনিবার বাগেরহাট জেলার মংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামে এই হরিণ দুটিকে উদ্ধার করা হয়।
মংলা উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের বালুর মাঠ এলাকায় ভোর থেকে হরিণ দুটিকে ঘুরতে দেখেন স্থানীয় জেলেরা পরবর্তীতে।
বন বিভাগকে অবহিত করা হলে বন বিভাগ
হরিণ দুটিকে জীবিত উদ্ধারের জন্য আহ্বান করেন এরপর স্থানীয় বিএনপি নেতা মোঃ জাকির শেখ ও মোঃ জামাল শেখের নেতৃত্বে হরিণ দুটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা পরে পূর্ব সুন্দরবনের চাদপাই স্টেশনের কর্মকর্তা তাৎক্ষণিক বৈদ্যমারি টহল ফাঁড়ির একটি টিম কে ঘটনাস্থলে পাঠান তারা এসে হরিদুটি কে জীবিত উদ্ধার করেন বৈদ্যমারি টহল ফাঁড়ির কর্মকর্তা অসিত কুমার পাল বলেন।
আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পৌঁছাই এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় হরিণ দুটিকে উদ্ধার করি।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বলেন
সুন্দরবন থেকে লোকালয়ে আসা হরিণ দুটি
সুন্দরবনের করম জল স্টেশনে প্রেরণ করা হবে এবং পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হবে।