জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ পৌর শহর অবৈধ ইজিবাইক ও অটোরিকশার দৌরাত্ম্যে যানজটের শহরে পরিনত

​শফিকুল বারি।।

সুনামগঞ্জ পৌর শহরে লাইসেন্স বিহীন অবৈধ ইজিবাইক ও অটোরিকশার দৌরাত্ম্যের কারণে সৃষ্ট যানজট একটি গুরুতর সমস্যা কারণ হয়ে দাড়িয়েছে। এই যানজটের কারণে সাধারণ মানুষ, বিশেষ করে পৌরবাসী এবং বিভিন্ন পেশার মানুষ, চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এক সময় ছোট্ট এ পৌর শহরের মানুষ গুলো নয়টি ওয়ার্ডের যেকোনো স্থান থেকে স্হানীয় ট্রাফিক পয়েন্ট আসতে সময় লাগতো সর্বোচ্চ ৮-১০- মিনিট, কিন্তু এখন যানজটের কারণে সেখানে মিনিটের পর এখন ঘন্টায় অপেক্ষা করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী এবং বিভিন্ন পেশার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

​এই অসহনীয় যানজটের মূল কারণ গুলো অনেকে মনে করেন, অপরিকল্পিত নগরায়ণ, দুর্বল ট্রাফিক ব্যবস্থা এবং অবৈধ ইজিবাইক ও অটোরিকশার দৌরাত্ম্য। সুনামগঞ্জ পৌর শহরের মূল প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টের মোড়ে অনেক ইজিবাইক পার্কিং করে যাত্রী ওঠানামা করে আসছে, কিন্তু স্থানীয় ট্রাফিক বিভাগ কোনো প্রতিবাদ করছে না। এই রহস্যজনক নীরবতার কারণ অনুসন্ধান করা প্রয়োজন বলে মনে করছেন পৌরসভার স্টেক হোল্ডারগণ,
​সুনামগঞ্জ ট্রাফিক বিভাগকে দ্রুত এই ট্রাফিক পয়েন্ট থেকে অটো ও ইজিবাইক অপসারণ করে অন্যত্র সরিয়ে রাখতে হবে এমনটাই দাবি পৌর শহরের নাগরিকদের। এই অবৈধ গাড়িগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেখতে হবে, কোন শক্তি বা সংগঠন এর পেছনে আছে। কিছু সংখ্যক লাইসেন্সবিহীন ইজিবাইক অটো রিক্সা দিনের বেলায় আটক করলেও রাতের বেলায় আবার কিছু জরিমানা করে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে । সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে যানজট নিরসনে পৌর শহরের চলাচলকারী অবৈধ ইজিবাইক অটো রিক্সা অটো সিএনজি চালকদের বার বার প্রচার গাড়ি দিয়ে মাইকিং করার পর ও মানছেন না এসব নিষেধাজ্ঞা। অবৈধ গাড়ি ডাম্পিংয়ের কথা মাইকিংয়ে বলার পরও অবৈধ গাড়ি ডাম্পিং না করে, ছেড়ে দেওয়া হচ্ছে। সুনামগঞ্জ ট্রাফিকের টি,আই,আবু হানিফ এর কাছে মুঠোফোনে যানজটের অন্যতম কারণ জানতে চাইলে এই প্রতিবেদকে টিআই আবু হানিফ বলেন,শহরে লাইসেন্স বিহীন অনেক গাড়ি চলাচল করছে তা আমাদের ট্রাফিক পুলিশের নজরে পড়েছে, আমরা আমাদের ট্রাফিক পুলিশদের বলে দিয়েছি লাইসেন্স বিহীন অবৈধ গাড়িগুলো আটক করার জন্য এবং আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাব। ট্রাফিক পয়েন্টের মুড়ে মূল সড়ক দখল করে যেভাবে ইজিবাইক পার্কিং করে যাত্রী উঠাচ্ছে,তা যানজটের অন্যতম একটি কারণ বলে মনে করছেন স্হানীয় ব্যাবসায়ীরা। পৌর নাগরিকদের দাবি ট্রাফিক পয়েন্টে সড়কের উপর ইজিবাইক অহরহ পার্কিং করে দাড়িয়ে থাকেন ইজিবাইক চালকরা,ট্রাফিক পুলিশ কিছু বলছেন না। স্হানীয়দের দাবী ইজি বাইক চালকদের কি এমন দাপট যার কারণে ট্রাপিক মূড় তাদের দখলে তা খতিয়ে দেখা দরকার অনেকে মনে করেন। সুনামগঞ্জ সুশীল সমাজের  লোকজন বলেন, প্রতিদিন আমরা শহরে যানজটে পড়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছি, বিপদগ্রস্ত হচ্ছে শিক্ষার্থী রুগী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এখনই সময় আমাদের সোচ্চার হয়ে একটি পরিকল্পিত যানজট মুক্ত একটি শহর গড়ার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

1

আলফাডাঙ্গায় শতকোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার,

2

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ্যতা কামনা করে জেলা

3

সমলিঙ্গের বিয়ের দাবিতে দুই কিশোরীর অনশন: জামালপুরে তোলপাড়

4

মঠবাড়ীয়া পৌর যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট ও বেগম খালেদা

5

জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে পাঁচবিবি পাঁ

6

বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব নাকচ আয়ারল্য

7

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

8

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

9

মায়ের কোলে কারাগারে গেল তিন মাসের শিশু মুসকান

10

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

11

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

12

জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি :

13

গোপালগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দ: ভোটের মাঠে ৮ প্রার্থী, জমে উ

14

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

15

বিরামপুরে ভোট কেন্দ্রে পরিদর্শন ও উঠান বৈঠক করেন অতিরিক্ত ডি

16

মোস্তাফিজুর রহমানকে অপমানের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ,আইপ

17

পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় সমবায় দিবস/ ২০২৫ পালিত

18

চাঁপাইনবাবগঞ্জে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে

19

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

20