জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে ট্রেন ভয়াবহ দুর্ঘটনা, সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সুমন আহমদ খান 
উপজেলা প্রতিনিধি 


  সিলেটের মোগলাবাজার এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট রেলস্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম।

তিনি বলেন, দুর্ঘটনার পর উদ্ধার কাজ চলছে। ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে নেওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস জানান, “চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে মোগলাবাজার এলাকায় ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে, দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”

চলমান উদ্ধারকাজ শেষ হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় চালু করা হবে বলে আশা প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বসুন্দিয়ায় লিটিল এ্যাঞ্জেল ইনস্টিটিউট এর বিদায়ী শিক্ষার্থ

1

আনোয়ারা স্টুডেন্টস এসোসিয়েশনের ৪৪ সদস্যের কার্যনির্বাহী পরিষ

2

জমির আইল নিয়ে বিরোধে দাদার হাতে প্রাণ গেলো নাতী’র

3

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

4

সরাইল ও আশুগঞ্জে ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী: এস এন তরুণ দে'

5

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেলদুয়ারে আচরণবিধি লঙ্ঘনের দায়ে

6

বাবুগঞ্জে ধুমকেতু ফাউন্ডেশনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

7

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

8

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

9

চাঁন্দা ডাকাতের ত্রাসের রাজস্ত্ব, র‍্যাবের অভিযানে পিস্তলসহ

10

লালমনিরহাট-১ আসনে ২৬ ভোট যাত্রায় ৬ প্রার্থীর মাঝে আলোচনায় আ

11

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

12

মৌলভীবাজারে বিএনপি যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য

13

রোগী শূন্য, বিল পূর্ণ: বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে কলমে

14

‎নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া

15

সিলেট ওসমানী বিমানবন্দরে নুর ইসলামকে সংবর্ধনা

16

টুঙ্গিপাড়ায় আগুনে পুড়লো কৃষকের বসতঘর, ক্ষয়ক্ষতি দুই লক্ষ

17

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

18

গাজায় ইসরায়েলের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তগুলো

19

বেগম জিয়া সবার মাঝে আজীবন উজ্জল নক্ষত্র হয়েই থাকবেন: মিনু

20