জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

 সুমন আহমদ খান 
উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলায় গ্রেপ্তার লেখক ও শিক্ষক, জুলাই যোদ্ধা মাওলানা আইনুল হক কাসিমীসহ নিরীহ আলিমদের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমুআ সিলেট কোর্ট পয়েন্টে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘রেনেসাঁ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রেনেসাঁর আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মাওলানা মাহফুজ বিন আবদুল হাফিজের সঞ্চালনায় মানববন্ধনে উলামায়ে কিরাম, তাওহিদি জনতা এবং স্কুল-মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই মাওলানা আইনুল হক কাসিমীকে গ্রেপ্তার করা হয়েছে, যা আইন ও উচ্চ আদালতের নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, একজন দেশপ্রেমিক ও জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধাকে গ্রেপ্তার করা বিপ্লবের চেতনার পরিপন্থী।
বিশেষ অতিথির বক্তব্যে দারুল আজহার মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা বলেন, আলেমদের কণ্ঠরোধ করে কোনো শাসক অতীতে টিকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সিয়ানাহ ট্রাস্টের আমির মুফতি জিয়াউর রহমান বলেন, যারা রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তারাই আজ বৈষম্যের শিকার হচ্ছে—এটি অত্যন্ত দুঃখজনক।
সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, জুলাই বিপ্লবের সুফল ভোগ করছে একটি বিশেষ গোষ্ঠী, অথচ সম্মুখসারির যোদ্ধা আলিমদের বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা হচ্ছে। তিনি রেনেসাঁর চার দফা দাবি তুলে ধরে দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু সাইদ মুহাম্মদ উমর, মাওলানা আবদুল্লাহ মানসুর, মুফতি ইয়াহইয়া ও মাওলানা আহমাদুল হক উমামা। সমাবেশ শেষে কারাবন্দি আলেমদের মুক্তি ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দুআ ও মুনাজাত করা হয়।



 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বিরলে প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বিএনপি মনোনীত

1

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

2

ফরিদপুর ৪ সংসদীয় আসনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

3

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

4

সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের কথা বলা হবে: সালাহউদ্দিন

5

অবিভাগীয় শাখা ডাকঘর ও পোস্ট ই-সেন্টার বছরের পর বছর বন্ধ

6

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

7

কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

8

রায়গঞ্জের নিমগাছীতে আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্র

9

পার্বতীপুরে বিএনপি সভাপতি এ জেড এম রেজওয়ানুল হকের মনোনয়ন দাব

10

মনোহরদীতে শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও চাঁদাবাজির ব

11

৫ বছরের শিশু ধর্ষণের চেষ্টা

12

চাঁপাইনবাবগঞ্জে পুশইনের শিকার ভারতীয় অন্তঃসত্ত্বা নারীকে বি

13

দিনাজপুর–৫ আসনে প্রতীক বরাদ্দ প্রার্থী ও সমর্থকদের মাঝে উৎসব

14

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিস্ফোরক ও একাধিক মামলার আসামী

15

গোয়ালন্দে গণভোটের প্রচারণায় বিভাগীয় কমিশনার

16

সিলেটের উন্নয়নে বাঁধা ডিসি ও পুলিশ সুপার

17

তারেক রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেনাপোলে আনন্দ মি

18

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল জাম

19

গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে সফল কালীগঞ্জের কৃষকরা

20