বাবলুর রহমান (বাবু)
প্রকাশঃ 4-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা রেলপথ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অনুমোদন পাওয়ার পরও বাস্তবায়ন না হওয়া নাভারণ-মুন্সিগঞ্জ ব্রডগেজ রেললাইন দ্রুত বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিতহয়।ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ও বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ব্রডগেজ রেললাইন প্রকল্প অনুমোদন করা হলেও দীর্ঘদিন রেলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসী। জেলাবাসীর এই ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।

বক্তারা আরও বলেন, আগামী ২৩ জুনের মধ্যে রেলপথ বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।মানববন্ধনে সভাপতিত্ব করেন রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা ও ডুয়েটের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. ওসমান আলী। সঞ্চালনা করেন সংগঠনের প্রধান সংগঠক নাহিদ হাসান।কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, রেল আন্দোলনের সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।মানববন্ধন শেষে একই দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ৪ ইউনিয়ন নিয়ে সামাজিক সম্প্রীতি ও দ্বন্দ্ব প্রতি

1

দিনাজপুর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্

2

ঝিনাইদহে কালীগঞ্জে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

3

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় কিশো

4

বাসে যাত্রী সেজে ইয়াবা পাচার

5

ভূমিদস্যু মঞ্জুরের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ পরিবার

6

পুকুর দখলকে কেন্দ্র করে ত্রিশালে রক্তক্ষয়ী সংঘর্ষ

7

রাজশাহী জেলার তামাক নিয়স্ত্রণ ও বাস্তবায়নে লফস’র সভা অনুষ্ঠি

8

পার্বতীপুরে মহান বিজয় দিবসে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

9

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

10

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে মানবিক হাত

11

নোয়াখালীতে বিএনপি নেতা ফখরুলের পদবী নিয়ে বিভ্রান্ত নেতাকর্

12

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

13

চাঁপাইনবাবগঞ্জে আসছে নেশার জন্য ব্যাথার ঔষধ ট্যাপেন্টাডল

14

পার্বতীপুরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত বিএনপি প্রার্থী ব্যারিস্টা

15

ধোবাউড়া উপজেলা ৬ নং ঘোষগাঁও ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কমিটি প্

16

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

17

টাঙ্গাইল পৌরসভায় নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা

18

সততায় অনন্য শাজাহানপুর কেন্দ্রীয় যুব সংঘ, ফিরে পেল মালিক ত

19

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

20