জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় স্বদলীয় প্রতীক পেলেন ১৯ জন, বিএনপির একমাত্র বিদ্রোহীপ্রার্থীর প্রতীক ফুটবল

গাজী হাবিব 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এর মধ্যে দলীয় পথিক পেয়েছেন ১৯ জন আর একমাত্র বিদ্রোহী প্রার্থী ডাঃ শহীদুল আলম পেয়েছে ফুটবল (স্বতন্ত্র) প্রতীক।

বুধবার (২১ জানুয়ারী) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সাতক্ষীরা-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে বিএনপির হাবিবুল ইসলাম হাবিব (ধানের শীষ), জামায়াতের মো. ইজ্জত উল্লাহ (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের শেখ মো. রেজাউল ইসলাম (হাতপাখা) ও জাতীয় পার্টির জিয়াউর রহমান (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাতক্ষীরা-২ আসনে এলডিপি ও এবি পার্টির প্রার্থীরা জামায়াতের সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করায় এখন মাঠে আছেন বিএনপির আব্দুর রউফ (ধানের শীষ), জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আশরাফুজ্জামান আশু (লাঙ্গল), বাংলাদেশ জাসদের ইদ্রিস আলী (মশাল) ও ইসলামী আন্দোলনের মুফতী রবিউল ইসলাম (হাতপাখা)। 

সাতক্ষীরা-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. শহিদুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার না করায় তিনি স্বতন্ত্র হিসেবে লড়াই করছেন। তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে বিএনপির কাজী আলাউদ্দীন (ধানের শীষ), জামায়াতের হাফেজ রবিউল বাশার (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আলিপ হোসেন (লাঙ্গল), ইসলামী আন্দোলনের ওয়েজ কুরনী (হাতপাখা) ও বিএমজেপির রুবেল হোসেন (কবুতর) নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করার পর লড়াইয়ে টিকে আছেন বিএনপির ড. মুহাম্মদ মনিরুজ্জামান (ধানের শীষ), জামায়াতের জিএম নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আব্দুর রশীদ ও ইসলামী আন্দোলনের এইচ এম মিজানুর রহমান (হাতপাখা)। 

প্রতীক বরাদ্দের মধ্য দিয়েই জেলাজুড়ে প্রার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। আগামীকাল থেকেই চলবে প্রচার-প্রচারণা ও নিজ নিজ প্রতীকের ভোট প্রার্থনা। 

এদিকে সাতক্ষীরা -৩ আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থী যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন তিনি হলেন ডাঃ শহিদুল আলম। কেন্দ্র থেকে বিএনপি'র প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণার পর থেকে উপজেলা বিএনপি'র একটি অংশ ডাঃ শহিদুল আলমের মনোনয়ন দাবীতে টানা ১৭ দিন মিছিল- সমাবেশ সহকারে বিক্ষোভ করলেও কোন সাড়া মিলেনি। ফলে তৃণমূলে তার কর্মী সমার্থকদের দাবীর মুখে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। এর ফলে সাতক্ষীরার ৪ টি আসনের মধ্যে বিএনপির একমাত্র বিদ্রোহী প্রার্থী হিসেবে  ডাঃ শহীদুল আলম ভোটের মাঠে টিকে আছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

1

আ. লীগের ডাকা লকডাউনে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্র

2

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

3

নজিপুরে ব্যবসায়ীদের সঙ্গে এসপির মতবিনিময় সন্ত্রাস ও মাদক দম

4

জিয়া পরিষদ বিরল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্মরণ সভা ও দোয়া

5

গড়েয়ায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

6

নাসির নগরে সাবেক বিএনপি নেতা এস এ কে একরামুজ্জানের আবেকঘন

7

দিনাজপুরে কাজী বোরহান স্মৃতি ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-এর

8

স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম শুরু, এসএমএসে জানা যাবে কার্ড

9

কাজিপুরে সেলিম রেজার সমর্থনে ঐতিহাসিক গণমিছিল

10

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

11

সাতক্ষীরায় বাস শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারের হাতে নগ

12

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

13

কালাই আঁওড়া উচ্চ বিদ্যালয়ে ফাজিল পাসের আগেই শিক্ষক, স্ত্রীও

14

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

15

গাইবান্ধা সদর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

16

ডিমলায় প্রেমের সম্পর্ক ঘিরে সেনা সদস্যসহ আটক পাঁচ

17

পাবনা ০৩ধানের শীষের প্রার্থী তুহিন এর বিশাল জনসভা

18

প্রশাসনকে ‘বুড়ো আঙুল’ সোনাদিয়ায় অবৈধ কটেজে জমকালো আয়োজনে থা

19

লোনা পানিতে মরছে দেশ, কৃষক বাঁচাও বাংলাদেশ

20