জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সাতক্ষীরায় এক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প। কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোস্তাক আহমেদ।
প্রধান অতিথি হিসেবে কর্মশালায় বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) আ ন ম নাজিম উদ্দিন। তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। খাদ্য উৎপাদক ও সরবরাহকারীদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করে তোলা হচ্ছে। খাদ্য ব্যবসায়ীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতা খুবই গুরুত্বপূর্ণ।”
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাতক্ষীরার নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. আঃ সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জামায়াত নেতা শহিদুল ইসলাম মুকুল, বিএনপি নেতা আবু জাহিদ ডাবলু ও আবুল হাসান হাদী, সমাজকর্মী আরাফাত হোসেন ও মোহিনী তাবাসসুম, সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলুসহ হোটেল-রেস্তোরাঁ মালিক, খাদ্য ব্যবসায়ী, বাজার কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও সরকারি কর্মকর্তারা।
কর্মশালায় আলোচকরা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের নয়, বরং সকলের সম্মিলিত দায়িত্ব। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগও জরুরি।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন কর্মশালার মাধ্যমে জনগণের মধ্যে খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সার্বিকভাবে অগ্রগতি অর্জিত হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় তথ্য গোপন করে নিজ জেলায় চাকরির অভিযোগ

1

সানরাইজ আইডিয়াল একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃত

2

চট্টগ্রাম ডিসি পার্কের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল শুরু হতে যাচ্ছে

3

ফুলবাড়ীতে জাতীয় সমবায় দিবস পালিত

4

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে তেলিগাতী প্রিমিয়ার লীগ

5

দশমিনায় ভূমিদস্যু কর্তৃক বন্দোবস্তকৃত জমি জবর দখলের অভিযোগে

6

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত

7

রায়গঞ্জের নিমগাছীতে ফুটপাতে জমে উঠেছে শীতবস্ত্র কেনা বেচা

8

সুবর্ণচরে বৈদ্যুতিক শর্টসার্কিটে ভয়াবহ আগুন

9

কালিয়াকৈরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবি

10

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

11

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন

12

দেশে একপক্ষীয় নির্বাচনের আশঙ্কা তৈরি হয়েছে: চরমোনাই পীর

13

লোহাগাড়ায় আদালতের শর্ত ভঙ্গের অভিযোগ মামলার আসামির বিরুদ্ধ

14

টাংগাইলের নাগরপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের পরিচিতি সভ

15

কোনাখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার আটক

16

‎গাবতলী মডেল থানায় সহকারী সাব ইন্সপেক্টর আনোয়ার হোসেনকে পদ

17

শিবপুরে জিয়া মঞ্চের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা

18

কুড়িগ্রামে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা

19

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

20