এস এম শাহাদাত।।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় প্লাস্টিক ও পলিথিন প্রতিরোধে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ২০ সেপ্টেম্বর সকাল ১০টায় পরিবেশবাদী সংগঠন রূপান্তর-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।প্রশিক্ষক হিসেবে পরিবেশকর্মী খালিদ লাবিব প্লাস্টিক ও পলিথিনের ক্ষতিকর দিক এবং প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য এক নীরব ঘাতক। এটি শুধু মাটি ও পানি নয়, প্রাণিকুল এবং সুন্দরবনের জীববৈচিত্র্যকেও হুমকির মুখে ফেলছে। আমরা যদি এখনই বিকল্প ব্যবহার না শুরু করি, ভবিষ্যৎ প্রজন্মকে চরম মূল্য দিতে হবে।সভায় শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলার যুব ফোরামের ৫০ জন সদস্যরা অংশগ্রহণ করেন। তাঁরা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এলাকা ভিত্তিক সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে মতামত তুলে ধরেন।যুব প্রতিনিধিরা বলেন,
আমরা নিজেরা সচেতন হলে এবং আশপাশের মানুষকে সচেতন করতে পারলে ধীরে ধীরে প্লাস্টিক ও পলিথিনমুক্ত সমাজ গঠন সম্ভব। সভায় নতুন পরিকল্পনা বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহীত হয।