জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের সর্বস্ব লুট

সাতক্ষীরার শ্যামনগরে রাতের আঁধারে চেতনানাশক স্প্রে করে দুইটি বাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত করেছে দূর্বৃত্তরা।


মঙ্গলবার (১ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে জেলার শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের দেবীরঞ্জন মন্ডল ও চিত্তরঞ্জন মন্ডলের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

এসময় শুধু একটি বাড়ি থেকেই চোরেরা ১২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে গেছে। তবে অপর বাড়ির মালিক চিত্তরঞ্জন মন্ডলের জ্ঞান না ফেরায় সেখান থেকে কি ধরনের মালামাল নিয়ে গেছে তা এখনো জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের  সাথে কথা বলে জানা যায়, রাতের খাবার শেষে দেবীরঞ্জন মন্ডলের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এসময় দেবীরঞ্জনের মেয়ে শিউলী মন্ডল (২৫) তার স্বামী পলাশ মজুমদার (৩৫) এর সাথে ভিডিও কলে কথা বলছিলেন। হঠাৎ তিনি গোঙাতে শুরু করেন এবং বলেন তার মাথা ঘুরাচ্ছে। এসময় তার হাত থেকে মোবাইল পড়ে যায়। ফোনকলে থাকা অবস্থায় শিউলীর প্রান্ত থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পলাশ মজুমদার তাৎক্ষণিক তার শ্বশুর দেবীরঞ্জনের  মোবাইলে কল করেন। এসময় তিনিও ফোন রিসিভ না করায় বিষয়টি রহস্যজনক মনে করে পলাশ শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। এসময় তার শ্যালক ঢাকা থেকে তাকে ফোন করে জানায় এইমাত্র বাবা দেবীরঞ্জন মন্ডলের সাথে তার কথা হয়েছে। তারও নাকি মাথা ঘোরাচ্ছে, তিনি চোখে ঝাপসা দেখছেন।

জানতে চাইলে পলাশ মজুমদার বলেন, আমি শ্বশুর বাড়িতে এসে দেখি বাড়ির গেটে তালা মারা, কিন্তু রুমের দরজা ভাঙা। তার শ্বশুর দেবীরঞ্জন মন্ডল, শ্বাশুড়ি শিখা রানী, স্ত্রী শিউলী মন্ডল ও শ্যালিকা সুমিত্রা রাণী অচেতন অবস্থায় রুমের মেঝেতে ও খাটের উপরে পড়ে আছেন। বাড়ির দোতলায় গিয়ে কিছু আলামত দেখা গেছে। মনে করা হচ্ছে চোরেরা ভবনের পিছনের গাছ বেয়ে উপরে ওঠে ঘরের ভেতরে ঢোকে।

তিনি আরো বলেন, বাড়ির টোটাল চাবি দুই সেট। একটা আমার কাছে আরেকটা আমার বউ শিউলীর কাছে থাকে। তবে শিউলীর কাছে চাবি পাওয়া যায়নি। পরে পার্শ্ববর্তী চিত্তরঞ্জন কাকার বাসায় যেয়ে দেখা যায় তাদের মেঝেতে চাবিগুলো পড়ে আছে। আর সেখানে কাকা চিত্তরঞ্জন মন্ডল ও কাকী নিলীমা রানীও মেঝেতে পড়ে আছেন। পরে তাদের গ্রাম্য ডাক্তার ডেকে চিকিৎসা করানো হয়েছে। সকালে অবস্থার অবনতি হওয়ায় তাদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশ মজুমদার বলেন, চোরেরা ২ ভরি ওজনের দুই জোড়া কানের দুল, ২ ভরি ওজনের একটি সোনার পাতি হার, ৪ ভরি ওজনের ৩টি সোনার চেইন, দেড় ভরি ওজনের ৪টি সোনার আংটি এবং নগদ এক লাখ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। তবে, পার্শ্ববর্তী চিত্ত রঞ্জনের পরিবারের দুইজন সদস্যের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের বাসা থেকে কি কি চুরি হয়েছে তা এখনও জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর মোল্লা জানান, ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, চেতনানাশক স্প্রে'র ঘটনা বেডে যাওয়ায় টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

1

বীরগঞ্জের ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

2

মোংলার চাঁদপাই রেঞ্জের সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠিত হয

3

লালমনিরহাট-১ আসনে নির্বাচনী মোড় ঘুরিয়ে দিতে পারেন জাতীয় পার্

4

সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকায় পোস্টারহীন প্রচারে নেই

5

আ'লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোঃ সুজা মিঞা বিরুদ্ধে অনিয়মের

6

কয়রায় বেজপাড়া হায়াতুননেছা দাখিল মাদ্রাসার নবগঠিত কমিটি বিবি

7

কোটালীপাড়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালন

8

মাদারীপুর-১ আসনে মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন

9

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

10

২০ জেলায় কাজ করেছি ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে অন‍্য জেলা আরো ভয়ং

11

নওগাঁ-৪৯ মান্দা-৪ আসনে জামায়াতের বিশাল মোটরসাইকেলের শোডাউন

12

নির্বাচনী প্রচারণায় পোস্টার নিষিদ্ধ, রিটার্নিং কর্মকর্তাদের

13

বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

14

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

15

গজারিয়ায় সেবার মানোন্নয়নে দিলেন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা -ড

16

২০০ বছরের পুরনো কোরআন হাতে শপথ নিলেন মামদানি

17

লোহাগড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

18

দারুল কোরআন একাডেমি হাফেজিয়া মাদ্রাসায় হিফজ সমাপ্ত ছাত্রদের

19

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

20