জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লালমাই প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মো সালামত উল্লা।।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে
প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ফাঁসি ও  সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে লালমাই প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 
১১আগস্ট (সোমবার) বিকাল ৪টায় লালমাই উপজেলা পরিষদ কমপ্লেক্স এর সামনে  কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক শিরোনাম পত্রিকা সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম ও সঞ্চালনা করেন  প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়। 
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ নূরে আলম মানিক, সহ অর্থ সম্পাদক ও অপরাধ বিচিত্রা লাকসাম উপজেলার সাংবাদিক মোঃ খোরশেদ আলম,লালমাই প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন পত্রিকা নিজস্ব প্রতিবেদক মোঃ মোস্তফা কামাল মজুমদার, দপ্তর সম্পাদক ও দৈনিক ভোরের কলাম পত্রিকা সাংবাদিক  মোহাম্মদ আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ও অপরাধ বিচিত্রা স্টাফ রিপোর্টার রোখসানা আকতার সুখী, সদস্য ও দৈনিক রূপসী বাংলা পত্রিকা সাংবাদিক শ্যামল বড়ুয়া ববি,সদস্য ও দৈনিক একাত্তর পত্রিকা সাংবাদিক মোঃ আবাদ মিয়া, সদস্য ও দৈনিক কুমিল্লার কন্ঠ পত্রিকার সাংবাদিক  মোঃ আহসান উল্লাহ রাজু,সদস্য ও দি ডেইলী সান পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ কামরুর ইসলাম খান,সদস্য ও দৈনিক ভোরের কথা পত্রিকা সাংবাদিক মোঃ আজহারুল ইসলাম, সদস্য ও দৈনিক জনতার খবর পত্রিকার সাংবাদিক মোঃ সালামত উল্লাহ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তাগন বলেন, গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। সারাদেশে সাংবাদিকদের রাষ্ট্রীয় ভাবে নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন সহায়তা করার দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদপত্র কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মায়ের রুহের

1

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

2

শাবিপ্রবিতে বহিষ্কারাদেশ নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

3

চাঁপাইনবাবগঞ্জে বৈশাখী টেলিভিশন ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্

4

আটঘরিয়ায় মনোনয়নপত্র দাখিল করলেন বিএনপির হাবিবুর রহমান হাবিব

5

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে নিয়োগপ্রাপ্ত ৯২২ জন ভিডিপি

6

৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

7

পটুয়াখালী কুয়াকাটা আবাসিক হোটেল থেকে নারী পর্যটকের লাশ উদ্ধা

8

বাগেরহাটে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে জেলার

9

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

10

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

11

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে হ্যান্ড বলে জাতীয় পর্যায়ে বিজয়

12

চাঁপাইনবাবগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্

13

বান্দরবানের লামায় শহীদ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ

14

নওগাঁর মান্দায় ইতিহাস গড়লেন ডাঃ ইকরামুল বারী টিপু

15

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

16

শিবগঞ্জ সীমান্তে অভিনব কায়দায় মাদক পাচার, ১২৩ বোতল ভারতীয় সি

17

পানি–গ্যাস সংকট নিরসনে অগ্রাধিকার, উত্তরায় তারেক রহমান

18

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

19

ফরিদপুরের ভাঙ্গায় ৩০০ পিচ ইয়াবাসহ একজন গ্রেফতার

20