মোঃ মনির হোসেন পরাগ।।
গাজীপুরে সাংবাদিক দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোটার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন- কে প্রকাশে নৃশংসভাবে হত্যার বিচার সহো সাগর - রুমি ও বাংলাদেশের সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে কালকিনি প্রেসক্লাবের আয়োজনে
মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০ টায় কালকিনি প্রেসক্লাব চত্বরে কালকিনি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে কালকিনি প্রেসক্লাবের বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক সহো বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন।
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে
জনসম্মুখে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিসহ দেশব্যাপী সকল সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ প্রকাশের নিশ্চয়তা প্রদানের দাবিতে কালকিনি প্রেসক্লাবের আয়োজনে আজ (সোমবার) সকাল ১০ টার সময় কালকিনি প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন
কালকিনি প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও গ্লোবাল টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজনের সঞ্চালনায় এই প্রতিবাদ সভা এবং মানববন্ধনে বক্তব্য রাখেন,
কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার আসাদুজ্জামান দুলাল, কালকিনি প্রেসক্লাবের বর্তমান সভাপতি ও কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম মিন্টু, গ্লোবাল টেলিভিশনের কালকিনি প্রতিনিধি ও কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুজন, কালকিনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক নবচেতনা পত্রিকার উপজেলা প্রতিনিধি, জনতার খবরের জেলা প্রতিনিধি ৭১ বাংলা টেলিভিশনের স্টাফ রিপটার
মোঃ মনির হোসেন (পরাগ), দৈনিক খবরপত্র পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি ও কালকিনি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। তারা বলেন একজন পেশাদার সাংবাদিককে প্রকাশে দিবালোকে হত্যা দেশের গনমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য বড় হুমকি।
তবে হত্যাকারীদের কয়েজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের কে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়, তানা হলে সমাজে এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে।
বক্তারা সরকারের প্রতি উদ্দেশ্য করে সাংবাদিকদের সুরক্ষা প্রদান করার জোর আহবান জানান। এছাড়াও বক্তারা উল্লেখ করেন স্বাধীনতার পর থেকে ৫৪ বছরে নানা সময়ে সাংবাদিকদের ওপর নির্যাতন জুলুম করা হয়েছে। সেটা সাগর-রুনি থেকে আজকে অবধি আসাদুজ্জামান তুহিন পর্যন্ত আমাদের অসংখ্য সহকর্মী ভাই-বোনেরা তাদের আত্মত্যাগ করেছেন।
কিন্তু কোন সরকার-ই সাংবাদিকদের সুরক্ষা দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেননি। তাই এই অন্তর্বর্তী সরকারের প্রতি উদার্ত আহ্বান যাতে করে তারা সাংবাদিকদের ওপর জুলুম অবিচার নির্যাতন না করেন। সাংবাদিকদের উপর যারা অত্যাচার কিংবা জুলুম করে তাদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। বিগত দিনের বিচারহীনতার ফল আজকে আসাদুজ্জামান তুহিনের মৃত্যুবরণ।
উল্লেখ্য গত ৭ই আগস্ট গাজীপুরের চৌরাস্তায় প্রকাশ্য দিবালোকে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্থানীয় প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তার হত্যার দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের মানুষ ক্ষোভে ফুটে ওঠে এবং প্রতিবাদের ঝড় উঠে, দাবি উঠে সাংবাদিকদের সুরক্ষার আইন করার।