জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরাইলে অবৈধভাবে মাছ নিধনে সুবিধাভোগীরা বঞ্চিত

মোহাম্মদ আলী মাস্টার।।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের  আবু ছিদ্দিক নামীয় এক প্রভাবশালী ব্যক্তি   সরকারি খাল দখল করে বাঁধ দিয়ে মাছ নিধন করায় স্থানীয় জেলেরা ও গ্রামের মানুষ মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের বাটপাড়া মৌজার বাতাকাটার ও ডুপের খালের অংশ  মাগুরা হইতে মলাইশ ব্রীজ পর্যন্ত সরকারি খাল অবৈধ ভাবে দখল করে বাঁধ নির্মাণ করে নিয়মিত মাছ ধরে যাচ্ছেন।  এলাকার সাধারণ মানুষ ও মৎস্যজীবীরা এ খাল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু  প্রভাবশালী চক্রটি খালটি দখল করে নেট জাল দিয়ে ও বাঁধ দিয়ে মাছ নিধন করছে। ফলে এলাকার মানুষ খালে মাছ নিধন করতে পারছেন না। বাঁধটি দ্রুত অপসারণ করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, এ খালে নেট জাল ও পাটি দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ নিধন করা হচ্ছে ।

এ সময় শাহজাদাপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া বলেন, এই সরকারি খালে দশ বছর ধরে গ্রামের মানুষ মাছ ধরত, এখন জাল নিয়ে মাছ ধরতে গেলে তারা বাধাগ্রস্ত করে এবং এর পরিনতি ভাল হবেনা বলে জানায় । তিনি আরও বলেন গত বছর থেকে আবু সিদ্দিক এবং তার লাঠিয়াল বাহিনী একাই দখল করে ভোগ করছে।আমরা চাই গ্রামের মানুষ সবাই মিলে মাছ ধরবে  এটা উন্মুক্ত চাই।

অভিযোগ বিষয়ে আবু ছিদ্দিক বলেন, আমাদের জমির পাশে ছোট্ট ছোট্ট গর্ত আছে সেখানে পাটি দিয়ে বাঁধ নির্মাণ করেছি। এটা কোন সরকারি খাল না আমাদের নিজস্ব জায়গা।
এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন   বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ  ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

1

সরাইলে উপজেলা বিএনপির ও অঙসংগঠ

2

পিলখানায় কিলিং মিশন চালিয়েছে "ব্ল্যাক ক্যাটস" কমান্ডো ফোর্সে

3

নির্বাচনি এলাকায় ৩ দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক

4

অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মানব বন্ধন

5

ইতালির ইমিগ্রেশন ও নাগরিকত্ব ব্যবস্থায় একাধিক পরিবর্তন

6

জমকালো অনুষ্ঠানে Channel S7-এর আত্মপ্রকাশ

7

জলাবদ্ধতার কবলে ৮ গ্রামের একমাত্র যোগাযোগের রাস্তা

8

দিনাজপুর পার্বতীপুর মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ একজন গ্র

9

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

10

টেকনাফে পিছ ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

11

চট্টগ্রাম-১৩ আসনে বিএনপির ভরসা ক্লিন ইমেজ প্রার্থী সরওয়ার জা

12

তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠ

13

টুঙ্গিপাড়ায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে কিশোর আটক, ওয়াকি-টকি উদ্

14

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

15

জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন নাজিম উদ্দীন নাবিল

16

বেনাপোল সীমান্ত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

17

এনায়েতপুরে মহিলা দলের সমাবেশে মহিলাদের মিছিলে মিছিলে রুপ নেয়

18

কিশোরগঞ্জে জামায়াত,জাতীয় পার্টি ও হিন্দু ধর্মাবলম্বীদের ব

19

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মা

20