জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে রাজনীতি করাসহ ফাঁকিবাজি ও দূর্নীতির অভিযোগ

প্রতিনিধি মোঃমানিক মিয়া ;



কোম্পানীগঞ্জ উপজেলার সরিন্দ্রচন্দ্র নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈলেন চন্দ্র নাথের বিরুদ্ধে গত ১৪ সাল থেকে আওয়ামী যুবলীগের রাজনীতি ও এর প্রভাব খাটিয়ে শিক্ষকতায় দূর্নীতি ও ফাঁকিবাজির অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে যে সৈলেন চন্দ্র নাথ ২০১৩ সালের জাতীয়করণের মাধ্যমে সরকারি শিক্ষক হয়ে ফ্যাসিস্ট আওয়ামী যুবলীগের রাজনীতিতে ২০১৪ ও ২০১৭ সালের উপজেলার আহবায়ক  কমিটিতে যুগ্ম আহবায়ক ও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে সরাসরি রাজনীতি করে আসছেন, অথচ সরকারি চাকুরী বিধির ১৯৭৯ সালের ধারা ২৫ এর ১ অনুযায়ী কোন সরকারি চাকরিজীবি সরাসরি রাজনীতি বা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেননা। কিন্তু তিনি অবলীলায় রাজনীতির সকল কার্যক্রমে অংশ গ্রহণ করে আসছেন মর্মে তার ফেসবুক একাউন্টে অসংখ্য পোস্ট ও ছবি আছে।এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্কুলের পাঠদান কার্যক্রমে ফাঁকিবাজি ও স্লিপ বরাদ্দের টাকা সঠিকভাবে খরচ না করে তছরুপ করতেছেন।তিনি স্কুল না করে অফিসের কথা বলে প্রায়ই উপজেলা শিক্ষা অফিসে যাতায়াত করেন এবং শিক্ষা অফিসারকে তার মোটরসাইকেল দিয়ে বিভিন্ন স্কুল ভিজিটে নিয়ে যান।এছাড়া তিনি স্কুল ফাঁকি দিয়ে স্থানীয় শান্তির বাজারে তার দোকানে হরহামেশা দোকানদারি করেন।এ প্রসঙ্গে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিরতির সময় কে কোথায় যায় তা আমার দেখার বিষয় নয়,বিরতির আধা ঘণ্টায় কি দোকানদারি করা যায়? এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ীও বলেন তিনি প্রায়ই স্কুল টাইমে দোকান খুলেন এবং ব্যবসা করেন।গত ১৬ সেপ্টেম্বর দুপুরে প্রধান শিক্ষকের কাছে সৈলেন চন্দ্র নাথ স্কুলে আছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,সৈলেন চন্দ্র নাথ স্কুলের জায়গা নামজারি করার জন্য গত ২ দিন ধরে সিলেট আছেন। ছুটি নিয়ে গিয়েছেন কিনা জানতে চাইলে তিনি এড়িয়ে যান। অথচ উক্ত ১৬ সেপ্টেম্বর দুপুর ১.০০ ঘটিাকা পর্যন্ত তিনি সিলেট শহরের মদিনা মার্কেট এলাকার মামুন ডিসকাউন্ট সপে অভিযোগকারীর সাথে বিষয়টি মিটমাট করার জন্য বসেছিলেন বলে অভিযোগকারী জানান।
এছাড়া তিনি ফৌজদারি অপরাধের নারী নির্যাতনসহ বিভিন্ন মামলার আসামীও। নিয়মঅনুযায়ী এসব মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার সাময়িক বরখাস্ত থাকার কথা।
এসব বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় কে জানতে চাইলে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ সদরের নতুন ইউএনও জান্নাতুল ফেরদৌস হ্যাপী

1

নওগাঁর নিয়ামতপুরে রসুলপুর ইউনিয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

2

পানছড়িতে ৩ বিজিবির মানবিক উদ্যোগ: মাদ্রাসা ও অসহায় পরিবারে স

3

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ‎ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্

4

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

5

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

6

কালাইয়ে খুদে সাঁতারুদের মাঝে টি-শার্ট বিতরণ

7

শার্শায় এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থী গ্রাম পুলিশ ও উদ্যোক্তাদে

8

বাঞ্ছারামপুর বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার ম

9

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে ফায়ার ফাইটিং প্রশিক্

10

ঝিনাইদহ শহরে ট্রাক চাপায় কলেজ শিক্ষার্থী নিহত

11

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

12

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

13

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

14

আদমদীঘিতে অটোরিকশার পেছনে বাসের ধাক্কা, নিহত ২

15

অবশেষে সিন্দিয়াঘাট টু টেকেরহাট লিংক রোডের কাজ শুরু

16

শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

17

অনলাইন জুয়া: ক্ষণিকের আনন্দে হারিয়ে যাচ্ছে এক প্রজন্ম

18

বিয়ানীবাজারে বিজিবির অভিযানে কোটি টাকার অবৈধ ভারতীয় জিরা জব্

19

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

20