সিরাজগন্জ জেলার অন্তর্গত কামারখন্দ উপজেলার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শহীদুল বুলবুল ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুল্লাহ আল কায়েস মনোনীত হয়েছেন।
আব্দুল্লাহ আল কায়েস সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক দল। কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল রানা শুভেচ্ছা বার্তায় বলেন, কায়েস ভাই সভাপতি মনোনীত হওয়া তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার মত একজন দক্ষ, নিষ্ঠাবান বিচক্ষণ মানুষ দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। তার নেতৃত্বে কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ আরোও প্রসিদ্ধ লাভ করবেন বলে আশাবাদী।
অপর এক শুভেচ্ছা বার্তায়, কাজিপুর উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শামীম রেজা রুবেল বলেন,আব্দুল্লাহ আল কায়েস ভাই একজন দক্ষ, সুশিক্ষিত, আর্দশবান সংগঠক।রাজনীতিতে তার যেমন দক্ষতাবও অভিজ্ঞতা রয়েছে সেই দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলেজের পরিবেশ আরোও সুন্দর করবেন ও শিক্ষার মান বৃদ্ধি করবেন ।তিনি তার মেধা, শ্রম ও অভিজ্ঞতা দিয়ে কোনাবাড়ি শহীদুল বুলবুল ডিগ্রি কলেজকে সিরাজগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ হিসাবে প্রতিষ্ঠিত করবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ। তার আগামীর পথ চলা সঠিক ও সুন্দর হোক,কাজিপুর উপজেলা সেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি।
মন্তব্য করুন