মোঃ সফিউল আলম।।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, এবার এলাকায় মেহমান এলে অন্যভাবে আপ্যায়ন করবেন। ভোট এলে জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করতে আসবে, সাবধান। গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নে বিএনপির ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি , কামরুল হুদা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচার চালানো হচ্ছে, বাংলাদেশের জনগণ তা সহ্য করবে না। শহীদ জিয়া দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যদি বহুদলীয় গণতন্ত্র চালু না করতেন তাহলে আজকে যারা রাজনীতির নামে এসব করছেন, তারা কি রাজনীতির সুযোগ পেতেন? তিনিই আপনাদের এ দেশে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, আর তাকেই আপনারা অপমান করছেন। ভোটের মাধ্যমে বাংলার জনগণ জবাব দেবে। মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য দেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্ত, বিশেষ বক্তার বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজেদুর রহমান মোল্লা হিরন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন লাল্টু, নুরু নবী পাটোয়ারী, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, কৃষক দলের সভাপতি শাহ আলম প্রমুখ।
মন্তব্য করুন