জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

সকল ষড়যন্ত্র রুখে ইনসাফ কায়েমে মেহেরপুরে জামায়াতের বিশাল জনসভা

 জাহারুল ইসলাম জীবন 

 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে নির্বাচনী প্রচারণার এক বিশাল তরঙ্গ সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার বৈকাল ৪ ঘটিকায় মেহেরপুর সরকারি হাইস্কুল মাঠ প্রাঙ্গণে জেলা জামায়াতের উদ্যোগে এক ঐতিহাসিক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হেলিকপ্টারযোগে সভাস্থলে পৌঁছালে জনসমুদ্রের গগনবিদারী স্লোগান ও ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেওয়া হয়।
মেহেরপুর জেলা জামায়াতের আমির ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ পদপ্রার্থী মো: নাজমুল হুদা, মাওলানা মোঃ সোহেল রানা ও মোঃ আলমগীর কবির প্রমূখ।
প্রধান অতিথির কড়া হুঁশিয়ারি:- প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারকে 'ফ্যাসিবাদী' হিসেবে উল্লেখ করে বলেন, "গত দেড় দশকে জামায়াতের নেতাকর্মীদের ওপর যে সীমাহীন জুলুম, মিথ্যা মামলা এবং গুম-খুনের রাজনীতি চালানো হয়েছে, তা পৃথিবীর ইতিহাসে বিরল। বিচারের নামে প্রহসন সাজিয়ে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে।" তিনি আরও বলেন, দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও ব্যাপক দুর্নীতির মাধ্যমে দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করে বর্তমানে ভিনদেশে বসে দেশের স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করার নীল নকশা করা হচ্ছে। এই চক্রান্ত নস্যাৎ করতে তিনি দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান।
শহীদদের স্মরণে আবেগঘন পরিবেশ:- জনসভার এক পর্যায়ে বিগত সরকারের আমলে কথিত ক্রসফায়ারে শহীদ হওয়া মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো: তারিকুল ইসলাম (তারিক) এবং সাবেক আমঝূপী ইউপি সদস্য মো: জাব্বারুল ইসলাম (জাব্বার)-এর আত্মত্যাগের কথা স্মরণ করা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা শহীদদের রক্ত বৃথা যেতে দেবেন না বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
ইসলামী শাসন ব্যবস্থার ডাক:- সভায় বক্তারা বাংলাদেশের চরম সংকটে রাজনৈতিক অরাজকতা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, একমাত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হলেই দেশে প্রকৃত ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শেষভাগে সদ্য প্রয়াত জেলা আমির আলহাজ্ব মাওলানা ছমিরুদ্দিন সাহেবসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরিশেষে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলার মনোনীত প্রার্থীদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১১ লক্ষ টাকার মদ ও দুটি গরু জব্দ করে

1

কুষ্টিয়ায় বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা

2

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি জেলার ৪টি আসন

3

নাসিরনগরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

4

ঝালকাঠি-০২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইলেন ভুট

5

কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন ঘোষণার পরে বাড়িতে ককটেল নিক্ষেপ ও

6

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করে যাচ্ছে : যুগ্ম সচিব

7

শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পাবনা ফর

8

স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ

9

আমি এমপি হলে সাতক্ষীরা–দেবহাটার প্রতিটি মানুষই এমপি হবে: লাঙ

10

কোম্পানীগঞ্জে মদসহ মাদক ব্যবসায়ী আটক

11

দিনাজপুরের ফুলবাড়ী বাসীর ভালোবাসায় সিক্ত উপজেলা নির্বাহী ক

12

মঠবাড়িয়া'য় শতবর্ষী পিঠা উৎসব: ১০৯টি চুলায় ভাজা হলো চিতই পিঠা

13

বগুড়ায় নিয়ম বহির্ভুত ভাবে বহুতল ভবনের নির্মাণ কাজের প্রতিবাদ

14

নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হ

15

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে মাহেন্দ্রা উল্টে মা

16

পলাশে নানা আয়োজনে বড় দিন উৎযাপন

17

সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে হা

18

চকরিয়ায় নতুন হাওয়া

19

জামায়াতের উদ্যোগে গণভোট নির্বাচনে 'হ্যাঁ' ভোটের প্রচার ও ভোট

20