Mst: Meherun Nesa
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীপুর আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি জবরদখল


ফরহাদ হাসান

গাজীপুরের শ্রীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জামাত নেতার নেতৃত্বে এক প্রবাসীর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। 
আজ মঙ্গলবার সকালে উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা  বাজারে এ ঘটনা ঘটে। 
ভুক্তভোগী শরীর খান(৪০) উপজেলার গোসিংগা  ইউনিয়নের গোসিংগা  গ্রামের আব্দুল মোতালেব এর ছেলে। তিনি দীর্ঘ বছর যাবৎ সৌদি প্রবাসী। 
অভিযুক্ত সাদেক কাজী উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। তিনি গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি। 

ভুক্তভোগী সৌদি প্রবাসীর চাচা বোরহান উদ্দিন বলেন,গত এক যুগের বেশি সময় যাবৎ আমার ভাতিজা শরীফ এই জমি ক্রয় করে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছে। আমিই জমির দেখবাল করি। আজ সকাল থেকে হঠাৎ করে জামায়াতের নেতার নেতৃত্বে জমি জবরদখল করে ঘরবাড়ি নির্মাণ করছে। কোন কারণ ছাড়া আমার ভাতিজার বৈধ জমি জবরদখল করে নিচ্ছে। তিনি আরও জানান, জমিতে আদালতের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু জামায়াত নেতা নিষেধাজ্ঞা মানছে না। জোরপূর্বক নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। 

অভিযুক্ত জামায়াত নেতা সাদেক কাজী বলেন, জায়গা আমার চাচা দিয়েছে। আমার 

চাচাকে অন্য জায়গা আমরা জমি দিয়েছি। এটি আমাদের পৈতৃক সম্পতি। আমি কারো 

জমি জবরদখল করছি না। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে 

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আদালতের নিষেধাজ্ঞা জারি হয়েছে। বর্তমানে কেউ কাজ করতে পারবে না।

  


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপুটে জয়ে বিশ্বকাপের দ্বারপ্রান্তে বাংলাদেশ

1

ভেজাল গুড়ের কারখানা বন্ধ ঘোষণা করা হয়

2

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

3

প্রকৃতি–পরিবেশ–জীবন

4

আইন নিজের হাতে তুলে না নিতে ত্রিশালবাসীকে ওসি ফিরোজ হোসেন এর

5

ধামরাই বাশি বেগম জিয়ার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত

6

জেলা বিএনপির আয়োজনে অধ্যাপক ইউনুসের ৩১তম মৃত্যুবার্ষিকীতে মা

7

মৌলভীবাজার জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

8

কিশোরগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

9

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

10

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

11

বক্তাবলীতে ফেরি থেকে ট্রাকসহ ৫ যানবাহন নদীতে

12

নবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল

13

সাত কিস্তির বিনিময়ে পুরো বীমার অর্থ পেলেন মৃত গ্রাহকের পরিবা

14

ধর্মপাশা - মধ্যনগরে বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ

15

মোহাম্মদপুরে বাসায় মা–মেয়ের মৃতদেহ, তদন্তে পুলিশ

16

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫

17

মাদারীপুরে বিরোধের জেরে বাড়িঘরে হামলা লুটপাট

18

ধামরাই এর গর্ব, না ফেরার দেশে চলে গেলেন আ: নূর লিটন

19

বগুড়া সদর উপজেলার ফাঁপোড় এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

20