জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 17-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

শুধু এক দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না: মির্জা আব্বাস

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু একটা দেশের বিরুদ্ধে কথা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। আমি এবং আমরা একটা বিশেষ দেশের বিরুদ্ধে বরাবর সংগ্রাম করেছি, আজও করেছি, আগামী দিনও করবো। তার অর্থ এই নয় যে আমি অনেক দেশপ্রেমিক। তিনি বলেন, আগে নিজের দেশকে ভালোবাসতে হবে, তারপরে অন্য দেশের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে।

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপস্থিত মাল্টিমিডিয়া রিপোর্টারদের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন, তোমরা সবাই তরুণ। তোমাদের এ বয়সটা থাকতে থাকতে চিনে রাখতে হবে, এ দেশে দেশপ্রেমিক কারা। দেশের বিরুদ্ধে কারা।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে, ‘আমি আমার দেশ সম্পর্কে, দেশের স্বার্থ সম্পর্কে কথা বলবো। আমার দেশের স্বার্থ নিয়ে কথা বলতে গিয়ে যদি অন্য কার স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু আসে যায় না।’ আমিও একই কথা বলতে চাই, অন্য দেশের বিরোধিতা করে দেশপ্রেম শেখানো যায় না। নিজের দেশকে ভালোবেসে অন্য দেশে বিরোধিতা করেন কোনো অসুবিধা নেই।

গণভোট নিয়ে মির্জা আব্বাস বলেন, আমরা তো হ্যাঁ-না ভোটের কথা অস্বীকার করি না। যার প্রয়োজন সে ‘হ্যাঁ’ তে ভোট দেবে যার প্রয়োজন সে ‘না’ তে ভোট দেবে। এ স্বাধীনতা তো আমরা অর্জন করেছি। কিন্তু আপনি জোর করে কোনো পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এ কথাটা মানুষকে মানতে হবে।


 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

1

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছেন পুল

2

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

3

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

4

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সাবেক তিন এমপি একই মঞ্চে

5

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

6

সাপাহারে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

7

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

8

বিলুপ্তির পথে গরুর হাল

9

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

10

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাপাহার উপজেলা বিএনপির

11

গজারিয়ায় ছাত্রদলের ২৫ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

12

ভারতে আড়াই বছর করাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল মা-ছেলে

13

অবশেষে কৃষকের মুখে হাসি

14

হাতিয়ায় বিএনপির দু্গ্রুপের সংঘর্ষ, আহত-২০

15

বিজিবির বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আ/ট/ক

16

আজ ঐতিহাসিক দেবহাটা মুক্ত দিবস

17

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

18

সিরাজগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

19

নোয়াখালীতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বৃদ্ধের মৃত্যু

20