জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবচরে আন্তর্জাতিক কারী শায়েখ শোয়াইব আল-আজহারীর তত্ত্বাবধানে সহীহ কুরআন তেলাওয়াত অনুশীলন

শাখাওয়াত হোসেন মোল্লা।।

মাদারীপুর জেলার শিবচরে অবস্থিত আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ মশকো (তেলাওয়াত অনুশীলন) ক্লাস। 
বুধবার (৮ অক্টোবর) সকালে মাদ্রাসার শিবচর শাখা প্রাঙ্গণে  এ মশকো ক্লাসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ মশকো প্রদান করেন আন্তর্জাতিক বিচারক ও একাধিক দেশ থেকে পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা কারী শায়েখ শোয়াইব আল-আজহারী। তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বিশ্বমঞ্চে কুরআনের সৌন্দর্য তুলে ধরেছেন। তার নেতৃত্বে এই মাশক ক্লাসে শিক্ষার্থীরা কুরআনের সুরেলা ও সহীহ তেলাওয়াতের বাস্তব অনুশীলন করে।
এসময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারী হাফেজ উসমান গণি, হাফেজ জোবায়ের আহমেদ এবং মাদ্রাসার অন্যান্য অভিজ্ঞ ওস্তাদগণ। তাঁরা কুরআন তেলাওয়াতের সঠিক উচ্চারণ, তাজবিদের নিয়ম, মাখরাজের সঠিকতা এবং সুরের ভারসাম্য বজায় রাখার ওপর বিস্তারিত আলোচনা করেন।
শায়েখ শোয়াইব আল-আজহারী তার বক্তব্যে বলেন,কুরআন শেখার সর্বোত্তম পদ্ধতি হলো অনুশীলন যাকে আমরা মশকো বলি। কুরআন শুধুমাত্র মুখস্থ করাই যথেষ্ট নয় বরং সহীহভাবে তেলাওয়াত করা হচ্ছে প্রকৃত হিফজ ও তেলাওয়াতের সৌন্দর্য।
তিনি আরও বলেন, কুরআনের প্রতিটি অক্ষর ও শব্দের সঠিক উচ্চারণ রক্ষা করা প্রতিটি হাফেজ ও কারীর দায়িত্ব। এজন্য নিয়মিত মশকো ক্লাসে অংশগ্রহণ করা এবং অভিজ্ঞ কারীদের তত্ত্বাবধানে অনুশীলন করা অত্যন্ত জরুরি।
মাদ্রাসার মোহতামীম অনুষ্ঠানে বলেন,
আমাদের লক্ষ্য শুধু ভালো ছাত্র তৈরি করা নয় বরং এমন হাফেজ ও কারী তৈরি করা যারা কুরআনকে হৃদয়ে ধারণ করবে এবং সারা বিশ্বে ইসলামের বার্তা ছড়িয়ে দেবে। এ জন্য আমরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও পরিবেশ গড়ে তুলেছি।


বিশেষ এই মশকো ক্লাসে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা আন্তর্জাতিক কারীদের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করে অনুপ্রাণিত হয়। শিক্ষার্থীরা জানায়, এমন অভিজ্ঞ কারীদের কাছ থেকে শেখার সুযোগ তাদের তেলাওয়াতের মান ও আত্মবিশ্বাস বাড়াবে।

মারকাজুন নূর ক্যাডেট মাদ্রাসার পরিচালক বেলাল মাদানি সাহেব জানায়, নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা বাড়াতে এ ধরনের বিশেষ মশকো ক্লাস, তাজবিদ কর্মশালা ও হিফজ প্রতিযোগিতা নিয়মিতভাবে আয়োজন করা হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

1

স্কটল্যান্ডের সঙ্গে আইসিসির কোনো যোগাযোগ হয়নি বাংলাদেশের বিক

2

গাজীপুরে এক বছরে প্রায় ২৩৭৫ টি ছিনতাই

3

‎মঠবাড়িয়া উপজেলা'য় বিজয় উৎসবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুর

4

মীরসরাইয়ে হানাদার মুক্ত দিবসে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জ

5

শাহজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্কের ঝড়

6

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় জামায়াতে

7

চোরাচালানের নিউজ করায় সাংবাদিকের উপর হামলা

8

সাতক্ষীরায় যমুনা টিভির সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানবব

9

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

10

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

11

মিনিয়াপলিসে গুলির ঘটনা ও ভাঙা আমেরিকার রাজনীতি

12

প্রেমিকের প্রতারণা সইতে না পেরে মাদারীপুরে প্রেমিকার আত্মহত্

13

গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

14

কুয়েট কর্মকর্তা সমিতির নির্বাহী কমিটির সভাপতি রবিউল ইসলাম

15

ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ

16

গহরডাঙ্গা মাদ্রাসার ৯০তম বার্ষিক ওয়াজ মাহফিল আজ থেকে শুরু

17

সিলেটের বিশ্বনাথে অগ্নিকাণ্ডে নববধুর মৃত্যু, স্বামী আটক

18

মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ

19

ভূরুঙ্গামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির শুভ

20