জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

শিবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক নির্বাচিত ৩৬তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব

হাফিজুর রহমান
৩৬তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশন–২০২৫ এর সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) রুবেল হক।

রুবেল হক তার সততা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠার জন্য সুপরিচিত। শিবগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে তিনি দেশের পুলিশ সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

কমিটির  আহ্বায়ক: মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএমপি)

সদস্য সচিব: রুবেল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ওয়ারী জোন, ডিএমপি

অন্য  সদস্যরা হলেন,  আফসানা বেগম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি। মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ। তানভীর আহমেদ, সহকারী পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ। শারমিন আক্তার, সহকারী পুলিশ সুপার, রংপুর রেঞ্জ।কামরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার, খুলনা মেট্রোপলিটন পুলিশ।

গত শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর রমনার পুলিশ অফিসার্স মেসে ৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ সময় উপস্থিত সদস্যরা নবনির্বাচিতদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

অ্যাসোসিয়েশনের নেতারা জানান, নবগঠিত আহ্বায়ক কমিটি ভবিষ্যতে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের মানোন্নয়নে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

৩৬তম বিসিএস ব্যাচের পুলিশ কর্মকর্তারা ইতোমধ্যেই দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করছেন। নতুন কমিটির মাধ্যমে সংগঠন আরও গতিশীল ও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানের বিশকেকে প্রবাসী বাংলাদেশীদের সাথে রাষ্ট্রদূতের

1

দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে: খন্দকার মু

2

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

3

রায়গঞ্জের আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

4

কালকিনিতে আগুনে তিন দোকান ভস্মীভূত

5

নদী উদ্ধারই ছিল বড় লড়াই নারায়ণগঞ্জে নৌ উপদেষ্টা

6

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে ডুবে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃ

7

লাউয়াছড়া জাতীয় উদ্যান

8

নেপালতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলেরউদ্যোগে নির্বাচনী প্রচারণা

9

নড়াইল-লোহাগড়ার মানুষের সেবক হতে চাই

10

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

11

নেপালে তরুণ উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেলেন বাংলাদেশের জামশে

12

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

13

তালতলীতে ৬৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে

14

দিনাজপুরে খাদ্য অধিদপ্তর-২০২৩ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক

15

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল ফোনের একটি

16

ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’

17

নাব্য সংকটে দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট বন্ধ ঘোষণা

18

রামেক হাসপাতালে লাশবাহী গাড়ির সিন্ডিকেট, জিম্মি রোগীর স্বজনর

19

সরিষাবাড়ীতে পাটবীজ চাষী প্রশিক্ষণ

20