জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 4-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষকদের কর্মবিরতি: ঝিনাইদহে ৪৬২ প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা হয়নি

রিয়ন হোসেন
ঝিনাইদহ


ঝিনাইদহে ১১তম গ্রেডে বেতনের দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি চলছে। জেলার ৯০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৬২টিতে বার্ষিক পরীক্ষা হয়নি। পরীক্ষা না দিয়ে বাড়িতে ফিরে যায় কোমলমতি শিক্ষার্থীরা।

গত ৮ নভেম্বর তিন দফা দাবিতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সমবেত হয়। সেখানে তাদের প্রধান দাবি ছিল ১১ গ্রেড কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় তারা এই আন্দোলন করছেন।

জেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে স্কুলে যায় কিন্তু শিক্ষকরা পরীক্ষা না নেওয়ায় তারা বাড়িতে ফিরে যায়। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে।

ঝিনাইদহ জেলা প্রাথমিক অফিস সুত্রে জানা গেছে, জেলার মোট ৯০৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৪৬টি বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। বাকি ৪৬২ বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। এরমধ্যে শৈলকুপা উপজেলায় ১৮১টি ও হরিণাকুণ্ডু উপজেলার ১৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের একটিও পরীক্ষা হয়নি। মহেশপুর উপজেলার ১৫২টি বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। কালীগঞ্জ উপজেলায় ১৫০টির মধ্যে মাত্র ১৭টি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। কোটচাঁদপুরে ৭৪টির মধ্যে ৬৮টি বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে ও ঝিনাইদহ সদরে ২১৬টির মধ্যে ৭টি বিদ্যালয়ে পরীক্ষা নেয়নি শিক্ষকরা।   

অভিভাবকরা পরীক্ষা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, ‘‘এই শাটডাউনটা পরীক্ষার পরে করলেও তো সমস্যা ছিল না।’’ 

কালীগঞ্জ উপজেলার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইশানুর রহমান জানায়, পরীক্ষা দিতে সে বিদ্যালয়ে আসে। স্যারেরা বলে আজকে পরীক্ষা হবে না। তোমরা হার্ডবোর্ড রেখে খেলা করো।

কালীগঞ্জ উপজেলার এসবিজিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশফাকুল কবীর বলেন, ‘‘আমাদের দাবি না মানার কারণে আমরা এই পদক্ষেপ নিয়েছি।’’

কালীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নিহার সুলতানা বলেন, ‘‘আমরা গত ৮ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে ১১তম গ্রেডের জন্য সমাবেশ করেছিলাম। তথন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম জানিয়েছিলেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি না হলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো। প্রজ্ঞাপন জারি না হওয়ায় আমরা কমপ্লিট শাটডাউন করছি।’’ 

ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, ‘‘জেলার ৬ উপজেলার মধ্যে শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার কোনো বিদ্যালয়ে পরীক্ষা হয়নি। বাকি ৪ উপজেলার কিছু বিদ্যালয় ছাড়া সব বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। জেলার ৪৬২ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎পিরোজপুরে নদী ভা’ঙ’নে বিলীন হচ্ছে বাজার-সড়ক-মসজিদ

1

টঙ্গীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

2

বাপের জমির ভাগ নিতে সাত বোনের তোরজোর

3

আশুলিয়ায় পুলিশ ও পোশাক শ্রমিকদের সংঘর্ষে আহত ২০

4

মেয়েকে ভর্তি পরীক্ষা দিতে এনে বাবার মৃত্যু

5

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

6

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

7

গোপালগঞ্জ ০৩ আসনে বিএনপির প্রার্থী এসএম জিলানীর পথসভা ও শুভ

8

নিরাপত্তা শঙ্কায় নির্বাচন না করার ঘোষণা

9

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

10

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

11

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

12

নগরীতে পুলিশ সদস্যের কাছ থেকে বোনের বিয়ের টাকা ছিনতাই, গ্রেফ

13

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

14

ঝিনাইদহে কৃষকের ছদ্ম বেশে দু’ডাকাত আটক

15

হাবিবুল্লাহ বাহারকে সভাপতি করে হারং সিনিয়র আলিম মাদরাসার নতু

16

দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

17

নয়ন সম্মুখে নেই তুমি, তবুও আছ নয়নে

18

মঠবাড়িয়ার কৃতি সন্তান ২৬ তম প্রধান বিচারপতি

19

বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

20