জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 2-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগে জনসংযোগে জনতার ঢল

মোহাম্মদ উল্লাহ  

নোয়াখালীতে শাপলা কলি প্রতীকে ভোট চান সুলতান মুহাম্মদ জাকারিয়া-সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ। 

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র যুগ্ম আহবায়ক ও নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে সংসদ সদস্য প্রার্থী সুলতান মুহাম্মদ জাকারিয়া শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করে দিনব্যাপী ব্যাপক জনসংযোগ করেন।

সেনবাগের ছমিরমুন্সীর হাট ও সেনবাগ রাস্তার মাথায় লিফলেট বিতরণ, ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ঘরে ঘরে সমর্থন চেয়ে তিনি এ কর্মসূচি পরিচালনা করেন। তার উপস্থিতিতে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়, বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণে জনসংযোগ কর্মসূচি এক পরিণত হয় প্রাণবন্ত গণমোহনায়।

জনসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—
সেনবাগ উপজেলা সংগঠক প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, উপজেলা সংগঠক মামুন হোসাইন, সেনবাগ পৌর সংগঠক জামাল হোসেন আনোয়ার, পৌর সংগঠক মো. সোয়াইফ উদ্দিন শামীমসহ জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সরেজমিন উপস্থিত থেকে পুরো জনসংযোগ কার্যক্রম ধারন ও প্রতিবেদন তৈরি করেন।

এনসিপি নেতৃবৃন্দ বলেন, “শাপলা কলি উন্নয়নের প্রতীক-জনগণের ভোটে নির্বাচিত হয়ে এ অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে রূপান্তরমূলক পরিবর্তন আনা হবে।”

এ প্রচারণায় তরুণ-যুবকদের অংশগ্রহণ বাড়ায়, নির্বাচনী মাঠে নতুন প্রাণ সঞ্চার হয়েছে বলেও স্থানীয়রা মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি নদী থেকে ভাসমান মৃতদেহ উদ্ধার

1

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

2

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

3

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

4

কয়রায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান

5

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

6

জীবন তারেক রহমানকে যা দিয়েছে, তার চেয়ে হাজার গুণ বেশি কেড়ে ন

7

যশোরে ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

8

বগুড়া সদর ৬ আসনের নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

9

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

10

কোম্পানীগঞ্জে পর্যটকের সুবিধায় ১০নং ঘাঁট বাজার স্থানান্তরে জ

11

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

12

সুঘাট ইউনিয়নের উন্নয়নের রূপকার চেয়ারম্যান আবু হাসান

13

রৌমারীতে ধানের শীষে জন সভায় হাজারো মানুষের ঢল

14

গণভোটের গুরুত্ব সাধারণ ভোটারদের কাছে পৌছে দিতে জামালপুরে ভোট

15

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

16

বারহাট্টায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

17

মুন্সীগঞ্জ-৩ আসনের প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ক

18

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ইশ্বরগঞ্জ বিএনপি প্রার্থীর ক

19

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

20