শাহনুর আহমদ
প্রকাশঃ 12-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।
সোমবার(১২ মে) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় সৈয়দ তামিম আহমদ বলেন, 
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম স্বাধীনতার পক্ষের একটি নির্বাচনমূখী নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল। সেই ঐতিহ্যবাহী সংগঠনের একজন কর্মী হিসেবে আমি গর্বিত৷ সুনামগঞ্জ-৩ আসন একটি স্বনামধন্য আসন৷ বিগত দিনে এই আসনে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি অন্য দলে চলে যাওয়ার এখানে আমাদের কোন দলীয় প্রার্থী নেই৷ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনসাধারণের পাশে আছি, তাদের জন্য কাজ করছি সেহেতু আমি আশা করতেই পারি আমার দল আমাকে মনোনয়ন দিবে৷ সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন। এই আসনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। 
তিনি আরও বলেন, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই আসনের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কাজ করবো। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা চাই। 
বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সৈয়দ তামিম আহমদ বলেন, আমি চাই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেই স্থানে দ্রুত বাস্তবায়ন করা হোক৷ 
এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও যুব বিষয়ক সম্পাদক গাজী আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

1

জলাবদ্ধতা নিরসনে মেয়র ডা. শাহাদাতের সাফল্যে প্রধান উপদেষ্টার

2

দিনাজপুরে ই-ট্রাফিক জরিমানা আদায়ে POS মেশিন বিষয়ক প্রশিক্ষণ

3

ময়মনসিংহ-১১ আসনে মোর্শেদ আলমের প্রার্থীতার বৈধ ঘোষণায় নেতাকর

4

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

5

ঈশ্বরদীতে জেলা প্রশাসনের ভোটকেন্দ্র পরিদর্শন ও নির্বাচনী মহড়

6

বিজয় দিবস উদযাপন

7

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

8

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

9

সালথা উপজেলার গোট্রি ইউনিয়নে শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচ

10

নিজ এলাকায় তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

11

কুড়িগ্রাম জেলায় রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর

12

মিথ্যা নিকাহনামা ও মিথ্যা গনধর্ষণ মামলায় ন্যায়বিচারের দাবিতে

13

কালিগঞ্জ নলতায় খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর ৬২তম ওরছ শরীফে

14

এক মিনিট বিলম্বে মনোনয়ন না নেওয়ার অভিযোগ, নির্বাচন কমিশনে আব

15

ভাঙ্গুড়ায় ডাকাতি ঠেকাতে বাঁশের বেড়িকেট ভরসা

16

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

17

ফুলবাড়ীতে মা আমেনা বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার

18

কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

19

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

20