জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

শরিফুল আলমের মনোনয়ন ফরম সংগ্রহ

কাপাসিয়া (গাজীপুর) থেকে:উওম দাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী  সবার আগে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন গাজীপুর -৪ (কাপাসিয়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ সালাউদ্দিন আইউবী। 
তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কাপাসিয়া  উপজেলা নির্বাহী অফিসার  ডা. তামান্না তাসনীম এর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

১৭ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে দশটায় জামায়াতে ইসলামীর ৫ জন নেতাকে সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সালাউদ্দিন আইউবী। 
এ সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জামাত নেতাদের মধ্যে  উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম প্রমুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সালাউদ্দিন আইউবী বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি মেনে নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কাপাসিয়ায় যে কয়জন প্রার্থী আছে তাদের মধ্যে আমরাই সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নির্ভুল ও যথাযথ ভাবে মনোনয়নপত্র পূরণ করে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দিবো। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই সরিয়ে নেয়া হয়েছে। ইতিপূর্বে আমাদের অনেক তোরণ, ফেস্টুন, ব্যানার প্রতিপক্ষ ক্ষতিগ্রস্ত করেছে তারপরও আমরা সবক্ষেত্রে সহনশীল পর্যায়ে আছি। দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে সবাই যেন ধৈর্য ধারণ করে এবং সহনশীল থেকে প্রার্থীর পক্ষে কাজ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে সরকারিভাবে নির্মিত হচ্ছে গোরস্থান

1

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

2

ঢাকাগামী ডলফিন পরিবহনের সাথে পিকাপের সংঘর্ষ

3

কয়রায় ইভটিজিং চুরিসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সচেতনতমূলক

4

কোম্পানীগঞ্জে পৃথক অভিযোগে দুইজন গ্রেফতার

5

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএ

6

ঝিনাইগাতীতে বড় মসজিদ কমিটি গঠনে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেল

7

কুয়েটে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৫-২০২৬ সেশনের ১ম বর্ষ ভর্

8

সংসদে আমি করতে পারি, তা আপনারা দেখেছেন ব্যারিস্টার রুমিন ফা

9

আসন্ন নির্বাচন ঘিরে সতর্ক প্রশাসন: লোহাগাড়ায় আইনশৃঙ্খলা কমিট

10

পাবনা বেড়া নগরবাড়ী নদীবন্দরে আধুনিক টার্মিনালের উদ্বোধন

11

চাঁপাইনবাবগঞ্জের ৫ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ও ২টি মহিষ আ

12

সুবিধাবঞ্চিত নারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

ইউরোপের স্বপ্ন দেখিয়ে যুবকদের মৃত্যু ফাঁদে ফেলছে লিবিয়া প্

14

পূবাইল নগরীর মাজুখান এলাকায় এক তুলার গুদামে আগুন

15

পার্বতীপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বিজয়ীদের

16

সাংবাদিকদের প্রতিমাসে প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়নের কমিটি গ

17

মহান বিজয় দিবসে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে নেই দৃশ্যমান প্রস্তু

18

হাফেজ্জি চ্যারিটিবল সোসাইটির অর্থায়নে নব মুসলিম ও অসহায় পর

19

দীর্ঘদিন পর রায়গঞ্জে ধর্ষণকাণ্ডের আসামি গ্রেপ্তার

20