জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস, অল্পের জন্য রক্ষা

  মনির আহমদ আজাদ  


বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার 

মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী বাজার এলাকায় একটি দু’তলা 

স্লিপার বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগতিতে চলমান বাসটি নিয়ন্ত্রণ 

হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় 

বৈদ্যুতিক খুঁটিসহ আশপাশের স্থাপনা উপড়ে পড়ে এবং বাসটির সামনের অংশ 

দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বাসটিতে যাত্রী ছিল। তবে 

ভোরের সময় হওয়ায় সড়ক ও বাজার এলাকা তুলনামূলক ফাঁকা থাকায় বড় 

ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের মতে, দুর্ঘটনাটি যদি দিনের বেলায় ঘটত,

 তাহলে ব্যস্ত বাজার ও মহাসড়কে চলাচলকারী মানুষের কারণে বহু হতাহতের আশঙ্কা

 ছিল। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে। বাসে থাকা যাত্রীদের 

নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর 

পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা পরিচালনা করে।

 একই সঙ্গে উপড়ে পড়া বৈদ্যুতিক খুঁটির কারণে সাময়িকভাবে এলাকায় বিদ্যুৎ সরবরাহ

বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি কিংবা চালকের 

অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে বাসটির যান্ত্রিক ত্রুটি ছিল কি 

না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে 

এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে

 আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন 

অনেকে। একই সঙ্গে ব্যস্ত মহাসড়কে যান চলাচলের সময় আরও সতর্কতা ও নিয়ম 

মেনে চলার ওপর জোর দিয়েছেন সচেতন মহল। ###

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর-৫: দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রে

1

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

2

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

3

হিন্দু ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে, যাকে খুশি তাকে ভোট

4

হাড়কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে নিকলীর জনজীবন

5

চাঁদা না দেওয়ায় পাংশায় গৃহবধূকে হাতুড়ি দিয়ে প্রকাশ্যে হামলা

6

গঙ্গা ব্যারেজ তৈরি হলে ৫০ লাখ টন খাদ্য উৎপাদন হবে

7

দেশে বন্ধ হচ্ছে ক্লিনফিডবিহীন স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন

8

দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুকের

9

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

10

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগ

11

রায়গঞ্জে প্রশাসন-এলাকাবাসীর উদ্যোগে জলাবদ্ধতার অবসান, স্বস্ত

12

‎ঝালকাঠিতে নিখোঁজের ৮ ঘণ্টা পরে নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

13

আওমীপন্থী নীল দলের শিক্ষকদের নিয়ে খালেদা জিয়ার কবর জিয়ারতে ন

14

কয়রায় গনধিকার পরিশোধ থেকে উপজেলা সভাপতি সহ ১৬ জন নেতাকর্মী

15

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

16

ব্রিজ নয়,যেন মৃত্যুর ফাঁদ

17

নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে

18

কলাপাতার ভাঁজে শত বছরের ঐতিহ্য

19

নাসিরনগরে চেইন চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

20