জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 7-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

জহুরুল ইসলাম  

জামালপুরের সরিষাবাড়ীতে র‌্যাব সদস্যের স্ত্রী লিপি আক্তারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) এলাকার সহস্রাধিক নারী, পুরুষসহ বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচী পালন করে। পৌরসভার ঐতিহাসিক গণময়দান মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় মানববন্ধন করে। বিক্ষুব্ধ এলাকাবাসী দিগপাইত-তারাকান্দি প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সরিষাবাড়ী থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের শিথিলতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা সাত দিনের আলটিমেটাম দিয়ে বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

মানববন্ধনে নিহত লিপি আক্তারের মা কল্পনা বেগম, পিতা মঞ্জুরুল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে যারা অন্যায়ভাবে কেড়ে নিয়েছে, তাদের ফাঁসি না দেখা পর্যন্ত আমরা শান্ত হবো না।” এ সময় আরও বক্তব্য রাখেন, নিহতের বোন মিম ও সালেমা খাতুন, ভাবী মোমেনা, এলাকাবাসীর পক্ষে সাইফুল ইসলাম। এ সময় নিহত লিপি আক্তারের শিশু সন্তানকে স্বজনদের পাশে নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।
থানায় অবস্থান কর্মসূচি চলাকালে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম আন্দোলনকারীদের আশ্বস্ত করে বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হ

1

কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির প্রার্থী শরীফুল আলমের মনোনয়নপত্র বৈ

2

সাংবাদিক শিশির রঞ্জনের পিতা সুনিল রঞ্জন হাওলাদারের পরলোক গমন

3

মানিকগঞ্জে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে এক মানব বন্ধ

4

ইসলামীয়া প্রিপারেটরী স্কুলের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠি

5

জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারীকে কেন্দ্রীয় কমিটির কারণ দর

6

মাদকের বিরুদ্ধে দোয়ারাবাজার থানা পুলিশের আরো একটি সফল অভিযান

7

মিথিলার আত্ন হত্যায় প্ররোচনায়কারিদের শাস্তির দাবীতে মানববন্ধ

8

দশমিনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিকশা ও অটো শ্রমিক সমাবেশ অ

9

শিবগঞ্জে বন্যার্ত ২৮৩ পরিবারকে খাদ্যসামগ্রী ও ঢেউটিন প্রদান

10

রাজিবপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রচার উপলক্ষে

11

মুরাদনগর ধামঘর ইউনিয়নে কায়কোবাদের পক্ষে মহিলা দলের নির্বাচন

12

বগুড়ায় চোরাইকৃত অটোর মালামালসহ দেড় মাস পর ৩ চোর পুলিশের হাতে

13

ভাঙ্গুড়ায় গণ অধিকার পরিষদের সভাপতি সহ কমিটির ৩১ নেতা পদত্য

14

ছাতকে বিএনপি'র প্রার্থী কলিম উদ্দিন মিলনের সাথে মার্কিন দূতা

15

নোয়াখালী জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলি জনিত বিদায

16

আনোয়ারার কৃতি সন্তান নিজ হাতে তৈরি গাড়ি খুব শিগগিরই বাজার আস

17

সিরাজগঞ্জে পারিবারিক বিরোধ নিয়ে সালিসে সংঘর্ষ, শ্বশুর নিহত

18

মোংলার জয়মনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মদি দোকান ও নগত

19

ধর্মপাশায় ফসলরক্ষা বাঁধ নির্মাণের লক্ষে গণশুনানী অনুষ্ঠিত

20