নাগরিক সেবা বৃদ্ধি ও সম্প্রসারণ, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং একটি উন্নত ও টেকসই পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে ভোলার লালমোহনে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় লালমোহন পৌরসভার সম্মেলন কক্ষে পৌর কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালমোহন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজীজ।
সভায় উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. শাহে আলম, লালমোহন পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল আজীজ শাহীনসহ টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা।
সভায় লালমোহন পৌরসভার নাগরিক সেবা উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা তুলে ধরা হয়। এর মধ্যে সুপেয় পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ অন্তর্ভুক্ত। চলতি বছরের মধ্যেই এসব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করা হবে বলে জানান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আরিফুল ইসলাম।
মন্তব্য করুন