এস এম সিয়াম
প্রকাশঃ 10-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। 

গতকাল বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এদিন আদালতে তার দশ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার ট্যুরিজম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পরিদর্শক মো. শাহিনুর রহমান। 

রিমান্ডে নেয়া ওই শিক্ষার্থীর নাম মিজানুর রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গত ৭ মে রাতে রাজধানীর গেন্ডারিয়া থানার নারিন্দা এলাকার একটি মেস থেকে পুলিশের পোশাকে তাকে আটক করা হয় বলে জানা যায়। ঘটনার পরপরই পরিবার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন আশপাশের থানায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তী সময়ে জানা যায়, মিজানুরকে ২১ মার্চ ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এবং সংগঠনটির পক্ষে প্রচারণা, সদস্য সংগ্রহ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত ছিলেন।

কাউন্টার টেরিজম ইনভেস্টিগেশন বিভাগের রিমান্ড আবেদন সূত্রে জানা যায়, ‘Come Out for Save Gaza’ ও ‘Protest Rally’ নামের কর্মসূচির প্রচার চালান, যা সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে সংগঠিত হয়েছিল। পুলিশ তার ব্যবহৃত মোবাইল ফোন (টেকনো) ও ল্যাপটপ (লেনোভো) জব্দ করে বলে জানিয়েছে, যেখানে উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী কনটেন্টের প্রমাণ পাওয়া গেছে। 

আরো জানা যায়, গ্রেফতারকৃত আসামি প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে হিজবুত তাহারীর সংগঠনের সাথে জড়িত মর্মে জানান। আসামে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়ার সম্ভাবনা আছে। মামলার তদন্তের স্বার্থে তাকে হেফাজতে রাখা প্রয়োজন। 

মিজানুরের বড় ভাই সাজু রহমান বলেন, “ওকে সেদিন রাত ১১টার দিকে নারিন্দার মেস থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তিন দিন কোনো খোঁজ পাইনি। পরে জানতে পারি, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আমরা তার ন্যায়বিচার চাই।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, “প্রথমে তার অবস্থান নিশ্চিত না হওয়ায় উদ্বিগ্ন ছিলাম। পরে জানতে পারি, তাকে রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।”

মামলার বিষয় জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু দৈনিক জনতার খবরকে বলেন, মামলাটি আমি আসার আগে হয়েছে। মামলাটি ধানমন্ডি থানায় নথিভুক্ত হলেও এর তদন্ত করছে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগ। এ বিষয়ে তারা আমার থেকে ভালো বলতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা ও সততায় আস্থার প্রতীক কাঠালিয়া থানার ওসি আবু নাসের রা

1

বাবুগঞ্জে ৫২নং রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শি

2

মাদ্রাসা থেকে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

3

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে

4

হালুয়াঘাটে গারোদের বৃহত্তম ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হয়েছে

5

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের চার নেতার পদত্যাগ

6

চরভদ্রাসনে কিশোরী কে অপহন করতে নন্ত্রাসী হামলা

7

চুনারুঘাটে অবৈধ ভালো উত্তোলনের মহোৎসব হুমকির মুখে করাঙ্গী নদ

8

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

9

বুড়িগঙ্গার তলদেশে গ্যাসলাইন লিকেজের মেরামত সম্পন্ন

10

দক্ষিণ সুরমায় ভারতীয় পণ্যসহ দুই নারী চোরাকারবারি আটক

11

ভাঙ্গুড়ায় নাজিম উদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে দুই শিশু মৃত্যু

12

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

13

পটুয়াখালী মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

14

দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ক

15

চুয়াডাঙ্গায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণবিধি প্রতিপালন ও

16

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

17

র‌্যাব-১২, এর অভিযানে সিরাজগঞ্জে গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী

18

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

19

সেনবাগে ছাত্রদল কর্তৃক "মেধা সংবর্ধনা-২০২৫" অনুষ্ঠিত

20