সোহেল মাহমুদ
প্রকাশঃ 18-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

রাতে দুর্বৃত্তদের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি ব্যবসায়ীর

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের জোড়খালী বাজারে অবস্থিত মেসার্স রিমন টেডার্স-এ শনিবার (১৭ মে) গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় সিমেন্টের তৈরি বিভিন্ন মালামাল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতের আঁধারে দোকানের পাট, স্লাব, ঢাকনা, চুলা, চারি, গোল খাম, সীমানার খুঁটি ইত্যাদি ভেঙে নিচু জায়গায় নিক্ষেপ করে রেখে যায়। এতে ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিউল ইসলাম মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে এবং অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জে যুবলীগ নেতার বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

1

আসবাবপত্র ক্রয়ে জেলা মহিলা অধিদপ্তরে ব্যাপক অনিয়ম

2

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

3

আমার কোনো হাঁসের ডিম যেন চুরি না হয় : রুমিন ফারহানা

4

নড়াইলে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

5

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

6

কমলগঞ্জে বৃহত্তর খাসিয়া জনগোষ্ঠীর বর্ষবরণ (‘সেং কুটস্নেম

7

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটনকে প্রার্থী চান বিএনপির মাঠ পর্য

8

চৌগাছা আসনে প্রার্থীতা বাতিল চেয়ে হাই কমান্ডের কাছে লিখিত আ

9

নারীর প্রতি সহিংসতা বন্ধে ঈশ্বরগঞ্জে উৎসবমুখর আয়োজন

10

চরফ্যাশন কলেজ ছাত্রদলের সদস্য সচিব নুরে আলম মৃধার নেতৃত্বে ব

11

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

12

নাসিরনগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্

13

ঠাকুরগাঁওয়ে ভূ্ল্লীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

14

টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার চালক

15

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

16

এস কে এস কিন্ডার গার্টেনের পঞ্চম শ্রেনীর ছাত্র ছাত্রীদের বিদ

17

না ফেরার দেশে চলে গেলেন, সাংবাদিক আব্দুল হালিম মন্ডল

18

মার্কিন ধাওয়া খাওয়া সেই তেলের ট্যাংকার রক্ষায় সাবমেরিন পাঠাল

19

শেরপুরে ৬০০ বোতল ফেনসিডিলসহ কাভার্ডভ্যান জব্দ, ড্রাইভার-হেলপ

20